ঢাকা শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬

শালিখায় আনসার ও ভিডিপি'র ডেঙ্গুজ্বর প্রতিরোধে করণীয় বিষয়ক লিফলেট বিতরণ


সাইফুল ইসলাম, শালিখা photo সাইফুল ইসলাম, শালিখা
প্রকাশিত: ২৩-৭-২০২৩ দুপুর ৪:৫
মাগুরার শালিখায় ডেঙ্গু জ্বর  প্রতিরোধে করণীয় বিষয়ক লিফলেট বিতরণ করেছেন উপজেলা আনসার ও ভিডিপি অফিসার  মর্জিনা খাতুন বিনু। রবিবার (২৩ জুলাই) সকালে উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের আয়োজনে ডেঙ্গু জ্বর প্রতিরোধে করণীয় বিষয়ে সচেতনতামূলক র‍্যালি শেষে সাধারণ জনগণের মাঝে ডেঙ্গু জ্বর প্রতিরোধে করণীয় বিষয়ে সচেতনতামূলক পরামর্শ দেন ও লিফলেট বিতরণ করেন।
এ সময় উপজেলা আনসার ও ভিডিপি অফিসার মর্জনা খাতুন বিনু বলেন, ডেঙ্গু বর্তমান বাংলাদেশের এক অন্যতম আতঙ্কের নাম। সম্প্রতি দেশে ডেঙ্গুর প্রকোপ বেড়ে গেছে।
মূলত এডিস মশা কামড় দিলে মানুষ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়। ফেলে রাখা টায়ার, প্লাস্টিকের ড্রাম, ফুলের টব, ডাবের খোসা, দীর্ঘদিন পাত্রে জমে থাকা পানির মধ্যে এডিস মশা বংশ বিস্তার করে। ফলে এসব স্থান সব সময় পরিষ্কার রাখতে হবে।
এসময় উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের আনসার অফিসার, সদস্য  ও এলাকার গণগণ্য ব্যক্তিবর্গ  উপস্থিত ছিলেন। 

এমএসএম / এমএসএম

মাগুরায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত নারী

জিয়ানগরের খায়েরহাট বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ

ধুনটের চৌকিবাড়ীতে গোলাম মাহবুব প্যারিসের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

পেকুয়ায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রদল

পিরোজপুরের কাউখালীতে টহল শেষে ফেরার পথে নৌ পুলিশের ওপর হামলা

ধামইরহাটে গৃহবধুকে হত্যা ও লাশ পোড়ানোর ঘটনায় গ্রেফতার-২

বিলাইছড়িতে তীব্র পুষ্টিহীন শিশুদের সুরক্ষায় কাজ করছে আশিকার

কাউনিয়ায় স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি

গোদাগাড়ীতে গোয়ালঘরে মিলল ১৪০ বস্তা সার, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

মনপুরার মেঘনায় জেলের জালে দুই কেজির ‘রাজা ইলিশ’, বিক্রি ৯ হাজার টাকায়

বাগমারায় প্রতারণা মামলার আসামি গ্রেপ্তার

ত্রিশালে দোয়া মাহফিল

শান্তিগঞ্জে সার ও বীজ মনিটরিং কমিটির সভা