ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

টাঙ্গাইলে র‍্যাবের অভিযানে কালোবাজারির ৩০০ বস্তা সারসহ আটক ২


রাশেদ খান মেনন, টাঙ্গাইল photo রাশেদ খান মেনন, টাঙ্গাইল
প্রকাশিত: ৩-৮-২০২১ রাত ১০:৫৫

টাঙ্গাইলের কালিহাতীতে র‍্যাবের অভিযানে কালোবাজারির ৩০০ বস্তা সারসহ দুজনকে আটক করেছে র‌্যাব। মঙ্গলবার (৩ আগস্ট) কালিহাতী উপজেলার টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের রেলক্রসিং এলাকা থেকে তাদের আটক করা হয়। র‌্যাব-১২, সিপিসি-৩, টাঙ্গাইলের কোম্পানি কমান্ডার মোহাম্মদ মুশফিকুর রহমান এবং স্কোয়াড কমান্ডার এএসপি মো. এরশাদুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

আটককৃতরা হলো- জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার কান্দারপাড়া এলাকার ছলিম উদ্দিনের ছেলে সোহাগ মিয়া (৩০) ও টাঙ্গাইলের মধুপুর উপজেলার কাইতকাই এলাকার মোতালেবের ছেলে মঞ্জিল ইসলাম (২০)।

প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে র‌্যাব কমান্ডার জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে তিনিসহ স্কোয়াড কমান্ডার মোহাম্মদ মুশফিকুর রহমান ওই এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করেন। এ সময় কালোবাজারির সরকারি পটাশ সার ২০০ বস্তা, ডিএপি সার ১০০ বস্তা, নগদ ২ লাখ টাকা ও একটি ট্রাকসহ তাদের হাতেনাতে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে কালিহাতী থানায় একটি মামলা দয়ের করা হয়েছে।

এমএসএম / জামান

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত