ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

রায়গঞ্জে মৎস্য সপ্তাহ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত


সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ photo সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ
প্রকাশিত: ২৪-৭-২০২৩ দুপুর ১:২৪
নিরাপদ মাছে ভরবো দেশ, গড়ব স্মার্ট বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের রায়গঞ্জ  উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে ২৪ থেকে ৩০ জুলাই পযর্ন্ত সপ্তাহব্যাপী জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৩ উদযাপন উপলক্ষে নিরাপদ মাছ উৎপাদন বৃদ্ধিতে দেশের জনগণকে আরো সচেতন ও সম্পৃক্ত করার লক্ষ্যে ঐতিহ্যবাহী রায়গঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ জুলাই) সকাল ১১টায় উপজেলা মৎস্য অফিসারের কক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় এ অনুষ্ঠিত হয়েছে।
 
জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মতবিনিময় অনুষ্ঠানে বিভিন্ন কর্মসূচী, পরিকল্পনা ও উল্লেখযোগ্য অবদান তুলে ধরে বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা ড.হাফিজুর রহমান। মতবিনিময় সভায় প্রেসক্লাব সভাপতি কেএম রফিকুল ইসলাম রফিক,সাধারণ সম্পাদক এইচ এম মোনায়েম খাঁন,সাংগঠনিক সম্পাদক আলী হায়দার আব্বাসী, অর্থ সম্পাদক আশরাফ আলী,দফতর সম্পাদক ড.গোলাম মোস্তফা,কার্যকরী সদস্য টিএম কামরুজ্জামান লাবু,আতিক মাহমুদ আকাশ,সাজিদ্লু আলম,আ.স.ম আব্দুস সাত্তার,এম আব্দুল্লাহ সরকার সহ  স্থানীয় সাংবাদিকবৃন্দ এবং মৎস্য দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও রায়গঞ্জ উপজেলায় কর্মরত গণমাধ্যম কর্মীরা  উপস্থিত ছিলেন।
 
মতবিনিময় সভায় ৭দিনের কর্মসূচী ঘোষণা করা হয়। কর্মসূচীর মধ্যে রয়েছে, মাছের পোনা অবমুক্তকরন, মৎস্য চাষীদের মাছ চাষ বিষয়ক নিবিড় পরামর্শ সেবা প্রদান, পুকুরে মাটি ও পানি পরীক্ষা। মৎস্য চাষীদের বিভিন্ন উপকরন ও পুরস্কার বিতরণ। প্রান্তিক পর্যায়ে মৎস্যচাষীদের সাথে মতবিনিময় সভা। মৎস্য সেক্টরে বর্তমান সরকারের অগ্রগতি ও সাফল্য বিষয়ে নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন।

এমএসএম / এমএসএম

পানছড়িতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সমন্বয়ে সাংগঠনিক সভা

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান'র মৃত্যু: সর্বস্তরে শোক ও শ্রদ্ধা"

নেত্রকোণার পূর্বধলায় বাসে তল্লাশি,৪০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক

রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় বিলাইছড়ি উপজেলা ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা ও অর্থ প্রদান

তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ‎কুমিল্লা মহানগরী জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল

কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

বালাগঞ্জে ব্রীজ নির্মাণে মুখোমুখি গ্রামবাসী

হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার

ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা

দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক

বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক

গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার

মাদক, জুয়া ও ইভটিজিংয়ে জড়িতরা সমাজের শত্রু, তাদের ছাড় নয়: এমপি আব্দুল মহিত তালুকদার