ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

মানিকগঞ্জে নারীসহ ভন্ডপীর আটক


জ্যেষ্ঠ প্রতিবেদক  photo জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৪-৭-২০২৩ দুপুর ৪:৩১
মানিকগঞ্জ সদর উপজেলার গুজুরী গ্রাম থেকে নারীসহ এক ভন্ডপীরকে আটক করেছে পুলিশ। রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তাদের আটক করা হয়। আটক ভন্ডপীরের নাম আলম চাঁন। সে দুই কন্যা সন্তানের জনক।
 
এলাকাবাসী জানান, আটক নারী গুজুরী গ্রামের মৃত রেজাউল খলিফার স্ত্রী। সেও দুই সন্তানের জননী। এক দশক আগে তার স্বামী মারা যায়। 
 
স্থানীয়দের ভাষ্যমতে, ওই নারীর সঙ্গে সাত বছর ধরে প্রেমের সম্পর্ক চলছিল ভন্ডপীর আলম চাঁনের। রোববার রাত ৮ টার দিকে ওই নারীকে নিজ বাড়িতে ডাকে সে। এরপর অনৈতিক কাজ করার পর তাকে চলে যেতে বললে ঘটে বিপত্তি। ওই নারীর আলম চাঁনকে বিয়ের দাবি জানান। এ সময় ভন্ডপীর বাড়ি থেকে বের হয়ে গেলে ওই নারী চিৎকার চেচামেচি করতে থাকেন। এতে আশপাশের লোকজন এগিয়ে এসে ৯৯৯ এ কল করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই নারী ও ভন্ডপীর আলম চাঁনকে আটক করে থানায়  নিয়ে যান।
 
এলাকাবাসী জানান, আলম চাঁন অষ্টম শ্রেণি পাশ। সে মানিকগঞ্জ কোর্টে মোহরির কাজ করে। তার বিরুদ্ধে নারী কেলেঙ্কারির একাধিক অভিযোগ রয়েছে। গ্রাম্য সালিশে সেসব অভিযোগ মিমাংসা করা হয়েছে। 
 
এদিকে ঘটনাটি ধামাচাপা দিতে থানায় আপস মিমাংসার চেষ্টা চলছে। প্রভাবশালী এক নেতা ঘটনাটি মিমাংসা করতে ১০ লাখ টাকা দাবি করেছেন। 
 
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ সরকার বলেন, ৯৯৯ এ কল পেয়ে ওই নারী ও আলম চাঁনকে থানায় আনা হয়েছে। ওই নারী মামলা করবেন না বলে জানিয়েছন। উভয়পক্ষের অভিভাবকদের সংবাদ দিয়েছি। তারা আলোচনা করে সিদ্ধান্ত জানাবেন। যদি মামলা করতে চান তাহলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এমএসএম / এমএসএম

ভূরুঙ্গামারীতে বাকপ্রতিবন্ধী তিন সন্তানের জননীকে উপজেলা প্রশাসনের আর্থিক সহায়তা

বরিশালে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় তিনবন্ধু নিহত

কুড়িগ্রামের চরাঞ্চলে সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে ফ্রেন্ডশিপের ভেড়া বিতরণ

নির্মাণসামগ্রীর চড়া দামে স্থবির উন্নয়নকাজ

দুদকের মামলায় টেকনাফের আব্দুর রহিমের ৩ বছরের কারাদণ্ড

পঞ্চগড় পৌরসভায় ২৭টি ডাস্টবিন বিতরণ

কুড়িগ্রামে ১৫ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগে মামলা

টুঙ্গিপাড়ায় মাদকবিরোধী অভিযান, গাঁজা-ইয়াবা সেবনে দুজনের কারাদণ্ড

২৬ মামলার গ্রেফতারি পরোয়ানা ভুক্ত আসামী চকরিয়ার নবীর হোসেন মহেশখালীতে গ্রেফতার

মনপুরা লঞ্চঘাটে পুলিশের অভিযান, ১০০ পিস ইয়াবাসহ আটক দুই যুবক

যশোর দশমহাবিদ্যা মন্দিরে ইসকনের একচ্ছত্র নিয়ন্ত্রণের অভিযোগ

ক্ষমতার অপব্যবহার, দুর্নীতি ও পক্ষপাতের অভিযোগ: নিয়ামতপুরের এসিল্যান্ড রেজাউল করিমকে প্রত্যাহার

নেত্রকোণার দুর্গাপুরে জন্ম থেকেই ১৩ বছর বয়স জুয়েলের হার্টে ছিদ্র-চিকিৎসার অভাবে থমকে আছে জীবন