ঢাকা শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬

শালিখায় গৃহবধূ ধর্ষণের অভিযোগে থানায় মামলা, গ্রেপ্তার-২


সাইফুল ইসলাম, শালিখা photo সাইফুল ইসলাম, শালিখা
প্রকাশিত: ২৪-৭-২০২৩ দুপুর ৪:৪৫
মাগুরা'র শালিখায় এক গৃহবধূ ধর্ষনের  অভিযোগে দুইজনকে গ্রেফতার করেছে শালিখা থানা পুলিশ ।
 শালিখা উপজেলার কাঁঠাল বাড়িয়া গ্রামের  এক গৃহবধু ২৪ জুলাই সোমবার সকালে থানায় এ মামলা দায়ের করলে, পুলিশ অভিযুক্ত দুই জনকে গ্রেপ্তার করেছে। একই সাথে ভিকটিমের মেডিকেল রিপোর্টের পরীক্ষার জন্য মাগুরা ২৫০ শষ্য বিশিষ্ট হাসপাতালে পাঠিয়েছে এবং  আসামীদরকে  আদালতে প্রেরণ করেছেন।
 
মামলার সূত্রে জানা যায়, গত ১৭ জুলাই সোমবার গভীর রাতে শালিখা উপজেলার কাঁঠাল বাড়িয়া গ্রামের  ওই গৃহবধু প্রকৃতির ডাকে সাড়া দিতে তিনি ঘর থেকে বের হন। এ সময় একই গ্রামের মৃত শান্তি রাম বিশ্বাসের ছেলে বাসুদেব কুমার বিশ্বাস (৫১) ও পার্শ্ববর্তী দক্ষিণ শরুশুনা গ্রামের  ছায়েন মোল্যার ছেলে জরিপ হোসেন (৪৮) দুজন মিলে ওই গৃহবধুকে ঝাপটে ধরে জোর পূর্বক ধর্ষণ করেন। এই ঘটনায় ওই গৃহবধূ  তার সমস্ত ঘটনা তার পরিবারের লোকজনদেরকে  জানালে, পরিবারের লোকজন ২৪ জুলাই  সোমবার সকালে শালিখা থানায় একটি মামলা দায়ের করেন যার মামলা নং -১২ শালিখা থানা।
 
শালিখা থানা পুলিশ মামলা আমলে নিয়ে দ্রুত গতিতে আসামী দ্বয়কে গ্রেফতার করে আদালতে প্রেরণ করেছে। শালিখা থানার অফিসার ইনচার্জ  (ওসি) মোঃ মোশাররফ হোসেন বলেন, ধর্ষণের অভিযোগে গৃহবধূর দায়ের করা মামলা আমলে নিয়ে অভিযুক্ত দুই জনকে গ্রেপ্তার করে আসামীদের আদালতে সোপর্দ করা হয়েছে। 

এমএসএম / এমএসএম

মাগুরায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত নারী

জিয়ানগরের খায়েরহাট বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ

ধুনটের চৌকিবাড়ীতে গোলাম মাহবুব প্যারিসের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

পেকুয়ায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রদল

পিরোজপুরের কাউখালীতে টহল শেষে ফেরার পথে নৌ পুলিশের ওপর হামলা

ধামইরহাটে গৃহবধুকে হত্যা ও লাশ পোড়ানোর ঘটনায় গ্রেফতার-২

বিলাইছড়িতে তীব্র পুষ্টিহীন শিশুদের সুরক্ষায় কাজ করছে আশিকার

কাউনিয়ায় স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি

গোদাগাড়ীতে গোয়ালঘরে মিলল ১৪০ বস্তা সার, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

মনপুরার মেঘনায় জেলের জালে দুই কেজির ‘রাজা ইলিশ’, বিক্রি ৯ হাজার টাকায়

বাগমারায় প্রতারণা মামলার আসামি গ্রেপ্তার

ত্রিশালে দোয়া মাহফিল

শান্তিগঞ্জে সার ও বীজ মনিটরিং কমিটির সভা