ঢাকা মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬

পাবিপ্রবিতে সাংবাদিককে বেধড়ক পেটানো অভিযোগ ছাত্রলীগের বিরুদ্ধে


পাবিপ্রবি প্রতিনিধি photo পাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশিত: ২৪-৭-২০২৩ বিকাল ৫:৩৭
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি  বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব (পাবিপ্রবি প্রেসক্লাব) থেকে প্রেস বিজ্ঞপ্তি দেওয়াকে কেন্দ্র করে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এক সংবাদকর্মীকে মারধর করেছেন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ। রোববার (২৩ জুলাই) দুপুর আড়াইটার দিকে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ায় এ ঘটনা ঘটে। ঐ সংবাদকর্মীর নাম আবদুল্লাহ আল মামুন। তিনি দৈনিক নয়া শতাব্দীর পাবিপ্রবি প্রতিনিধি এবং পাবিপ্রবি প্রেসক্লাবের যুগ্ম-আহ্বায়ক। 
 
বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব সূত্রে জানা যায়, গত শনিবার পাবিপ্রবি প্রেসক্লাব থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটির সাংবাদিকদের ছাত্রলীগ দ্বারা মারধর করার প্রতিবাদে একটা প্রেস বিজ্ঞপ্তি দেওয়া হয়। সেই প্রেস রিলিজ সংগঠনের সদস্য সচিব দুর্জয় কর্মকারের স্বাক্ষরে যায়। রোববার দুপুর দুইটার আবদুল্লাহ আল মামুনের কাছে খবর আসে প্রেস বিজ্ঞপ্তির দেওয়ার কারণে দুর্জয় কর্মকারকে ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী ক্যাফেটিরিয়া আটক করে রাখেন। ঘটনাটি জানার জন্য আবদুল্লাহ আল মামুন ক্যাফেটেরিয়ায় গেলে সেখানে ছাত্রলীগ নেতা মাসুদ রানা সরকার আবদুল্লাহ আল মামুনের পরিচয় জানতে চান। আবদুল্লাহ আল মামুন নিজেকে বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সদস্য এবং যুগ্ম-আহ্বায়ক পরিচয় দিলে মাসুদ রানা সরকার তাকে টেনে ক্যাফেটেরিয়ার সামনে নিয়ে আসেন। এরপর ছাত্রলীগের ২০-২৫ জন নেতাকর্মী তিন দফায় আবদুল্লাহ আল মামুনকে মারধর করেন। পরে তাকে প্রক্টর অফিসে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাকে প্রেসক্লাবের সদস্যরা পাবনা সদর হাসপাতালে ভর্তি করায়।
 
এই ঘটনায় বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মাসুদ রানা সরকার, সাবেক প্রচার সম্পাদক ইকরামুল ইসলাম সাগর, সাবেক সাংগঠনিক সম্পাদক মিনহাজুল ইসলাম প্রান্ত, ব্যবসায় শিক্ষা অনুষদ ছাত্রলীগ সাধারণ সম্পাদক তৌফিক হাসান হৃদয়, ছাত্রলীগ কর্মী সৌরভ হোসেন সহ ২০-২৫ জন নেতাকর্মী জড়িত ছিলেন বলে প্রত্যক্ষদর্শীরা জানান। এরা সবাই বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ফরিদুল ইসলাম বাবুর অনুসারী।
 
ভুক্তভোগী সংবাদকর্মী আবদুল্লাহ আল মামুন বলেন, এই বিষয়টি নিন্দনীয়। ছাত্রলীগ কোন সাংবাদকর্মীর গায়ে হাত তোলার অধিকার রাখেনা। এভাবে কোন সংবাদকর্মীর গায়ে হাত তোলা স্বাধীন সাংবাদিকতার জন্য বড় বাঁধা। আমি প্রশাসনের কাছে এই ঘটনার সুষ্ঠু বিচার চাই।  
 
পাবিপ্রবি প্রেসক্লাবের আহ্বায়ক উজ্জ্বল কুমার বিশ্বাস বলেন, এ ঘটনায় আমরা বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তাহীনতায় ভুগছি। শুধু ছাত্রলীগের নেতাকর্মীরা নয়, বিশ্ববিদ্যালয়ের স্বয়ং প্রক্টর যদি তাদের (ছাত্রলীগের) পক্ষ নেয় তাহলে আমাদের নিরাপত্তা কোথায়? আমরা সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
 
জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. কামাল হোসেন বলেন,  রাতে আমরা ঐ সাংবাদিকের কাছ থেকে আমরা একটি লিখিত অভিযোগ পেয়েছি। আমরা বিষয়টা নিয়ে কাজ করছি।

এমএসএম / এমএসএম

বাকৃবিতে শিক্ষকদের নতুন সংগঠন ‘সাদা দল’, নেতৃত্বে অধ্যাপক ড ওবায়েদুল- অধ্যাপক ড দেলোয়ার

বাঙলা কলেজ সাংবাদিক সমিতির নির্বাচনের তফসিল ঘোষণা

পাবিপ্রবি ছাত্রদলের ফের স্মারকলিপি, চার দফা দাবিতে দ্রুত বাস্তবায়নের আহ্বান

মাদকের স্বর্গরাজ্য ডিআইইউ'র হল, শিক্ষকের জড়িত থাকার অভিযোগ

শেকৃবিতে ৯৮ জন শিক্ষার্থীদের সার্জিক্যাল ও অবস্টেট্রিক্যাল বক্স বিতরণ

বাকৃবির নতুন উপাচার্য অধ্যাপক ড. রফিকুল ইসলাম সরদার

প্রাথমিক শিক্ষকদের বদলি স্থগিত

ডিআইইউ রংপুর বিভাগীয় ছাত্র সংগঠনের 'চড়ুই ভাতি' অনুষ্ঠিত

ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষে গুরুতর আহত ১, ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার

ফিটনেসের মেয়াদ শেষ, তবু চলছে কুবির ২৩ গাড়ি

মাদক ও নৈতিকতাহীনতা থেকে শিক্ষাব্যবস্থাকে ফিরিয়ে আনতে হবে

নিরাপদ বালাইনাশক ব্যবহারে বাকৃবির মাঠ কার্যক্রমে ৬৪০ কৃষক

বাকৃবি লিও ক্লাবের সভাপতি আসিফ, সম্পাদক জুনায়েদ