কাপ্তাই জাতীয় উদ্যানে বিপন্ন প্রজাতির লজ্জাবতী বানর অবমুক্ত
আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘের (আইইউসিএন) তালিকায় থাকা বিপন্ন প্রজাতির 'বেঙ্গল স্লো লরিস' নামের একটি লজ্জাবতী বানর গত সোমবার (২৪ জুলাই) রাত ১০.৩০ মিনিটে কাপ্তাই জাতীয় উদ্যানের গভীর অরণ্যে অবমুক্ত করা হয়েছে। এর আগে সোমবার সন্ধা ৬টায় এই বানরটি রাঙামাটি শহরের ভেদভেদির আনসার ক্যাম্প এলাকা থেকে উদ্ধার করে বনবিভাগের রাঙামাটি সদর রেঞ্জের কর্মীরা।
বিষয়টি নিশ্চিত করে কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা খন্দকার মাহমুদুল হক মুরাদ জানান, পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের সদর রেঞ্জ কর্মকর্তা এটি উদ্ধার করে আমাদের কাপ্তাই রেঞ্জে হস্তান্তর করে। পরে আমরা বিভাগীয় বন কর্মকর্তা ছালেহ মোঃ শোয়ইব খান এর নির্দেশে লজ্জাবতী বানরটি সোমবার রাত ১০টা ৩০ মিনিটে কাপ্তাই জাতীয় উদ্যানের গহীন অরণ্যে অবমুক্ত করেছি। আরেকটা বিষয় যেহেতু লজ্জাবতী বানর সাধারণত দিনের বেলায় চোখে দেখে না এবং তারা রাতেই চলাফেরা করে এবং খাদ্য খেয়ে জীবন ধারণ করে। সেই প্রেক্ষিতে রাতেই আমরা এই বানরটি অবমুক্ত করেছি।
তিনি আরো জানান, কাপ্তাই জাতীয় উদ্যানে এই নিয়ে বিভিন্ন এলাকা থেকে উদ্ধারকৃত তিনটি লজ্জাবতী বানর অবমুক্ত করা হয়েছে। এবং জাতীয় উদ্যানের তালিকায় এই মহা বিপন্ন প্রাণীটির নাম না থাকলেও কাপ্তাই জাতীয় উদ্যানে প্রায়ই লজ্জাবতী বানর দেখা গেছে বলে তিনি জানান।
এমএসএম / এমএসএম
দুর্গাপুরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ
ঘোড়াঘাটে ৫৩ পরিবারের জন্য বরাদ্দকৃত বিল শর্ত ভেঙে তৃতীয় পক্ষকে ইজারা
খুলনা সিটি কর্পোরেশনের ৬০১ কোটি টাকার বাজেট ঘোষনা
জামাত-বিএনপি দুই ভাইয়ের ক্ষমতার দাপটে সিআরবিসিতে বৃদ্ধের দোকান ভাঙচুর
নড়াইলে সর্বজনীন পেনশন মেলা অনুষ্ঠিত
কুড়িগ্রামে গোডাউন ভেঙে শতাধিক বস্তা সার লুট হওয়ার অভিযোগ
ধর্ষণ চেষ্টা মামলার আসামী জামিনে বেড়িয়ে এসে বাদীকে হত্যা চেষ্টা
কুড়িগ্রামে পুকুরে ডুবে খালাতো ভাইবোনের মৃত্যু
পেকুয়ায় দুই দফা হামলার পর বৃদ্ধের মৃত্যু
শালিখায় বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
অভয়নগরে বাগান থেকে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার
কোনাবাড়িতে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও এক শিক্ষার্থীর মৃত্যু
Link Copied