নোয়াখালীর দ্বীপ হাতিয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ পালিত
নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ায় "নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ" এ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৩ পালিত হয়েছে।
মঙ্গলবার (২৫ জুলাই) সকালে উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের সামনে এসে শেষ হয়।
এ উপলক্ষে সহকারী কমিশনার (ভূমি) মো: গোলাম সরওয়ার এর সভাপতিত্বে উপজেলা হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মমতাজ বেগম লাভলী। বিশেষ অতিথি ছিলেন, হাতিয়া থানার অফিসার ইনচার্জ আমির হোসেন, কোস্টগার্ড দক্ষিণ জোনের চীপ পেটি অফিসার ফিরোজ জামান।
আলোচনা সভায় বক্তব্য রাখেন, জাতীয় মৎস্যজীবী সমতির সভাপতি নুরুল করিম রতন, মৎস্য চাষী মহিউদ্দিন, ওসমান গনী প্রমূখ। আলোচনা সভায় সরকারী কর্মকর্তা, জনপ্রতিনিধি, মৎস্য চাষী, গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। কর্মসূচির অংশ হিসেবে উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়।
নিরাপদ মাছের উৎপাদন বাড়াতে দেশের জনগণকে আরও সচেতন ও সম্পৃক্ত করার লক্ষ্য নিয়ে হাতিয়া উপজেলা মৎস্য অধিদপ্তর সাত দিন ব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করে। আলোচনা সভা শেষে জাহাজমারা ইউনিয়ন পরিষদের মোহাম্মদ আব্দুল খালেক (মেন্বার) ও চরইস্বর ইউনিয়ন পরিষদের মোঃ রাসেদ উদ্দিন (মেন্বার) সহ দুই সফল মৎস চাষীকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয় ।
এমএসএম / এমএসএম
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান