ঢাকা বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬

ভেজাল খাদ্যের বিরুদ্ধে বিএসটিআই ও মিরসরাই উপজেলা প্রশাসনের যৌথ অভিযান সম্পন্ন


মিরসরাই প্রতিনিধি  photo মিরসরাই প্রতিনিধি
প্রকাশিত: ২৫-৭-২০২৩ দুপুর ৪:৩৫
চট্টগ্রামের মিরসরাইয়ে বিএসটিআই চট্টগ্রাম বিভাগীয় অফিস ও উপজেলা প্রশাসনের উদ্যোগে বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে পণ্যের মান নিয়ন্ত্রণ ও ওজন পরিমাপের সঠিকতা নিশ্চিতকরণে মোবাইল কোর্ট পরিচালনা করে।
সোমবার বিকেলে উপজেলা প্রশাসন ও বিএসটিআই এর সমন্বয়ে মিরসরাই বাজার ও মিঠাছড়া বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। দুটি বাজারে ৬৫ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমান আদালতে মিরসরাই বাজারের মেসার্স জ্যোতি স্টোর এবং মিঠাছড়া বাজারে মেসার্স দত্ত স্টোর এ দুটি প্রতিষ্ঠানকে বিএসটিআইয়ের লাইসেন্সবিহীন কেক, বিস্কুট পণ্য বিক্রয় বিপনণ করায় এবং মিথ্যা তথ্য প্রদান করায় বিএসটিআই আইন ২০১৮ অনুযায়ী ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও বিএসটিআই কর্তৃক নিষিদ্ধ ঘোষিত গোরি ও ডিউ ব্রান্ডের কসমেটিকস পণ্য এবং খাদ্য পণ্যের জন্য কাপড়ে ব্যবহার্য নন ফুড গ্রেড কালার বা ডায়িং কালার ধ্বংস করা হয়।
মিরসরাই বাজারের মেসার্স রস মেলা সুইটস, মিঠাছড়া বাজারে রুহুল আমিন ট্রেডার্স, মিঠাছড়া বাজারে নজির নকশী ভান্ডার নামক বেকারি পণ্য, সরিষার তেল ও বিভিন্ন খাদ্য পণ্য বিক্রয়কারী প্রতিষ্ঠানকে পণ্য মোড়কজাতকরণ নিবন্ধন সনদ গ্রহণ ব্যতীত মোড়কজাত পণ্য বিক্রয় করার ব্যবস্থা করায় ও পণ্যের মোড়কে মেয়াদ উল্লেখ না থাকায় ‘ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮’ অনুযায়ী ৩ টি মামলা দায়ের করা হয় এবং ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মিরসরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান। প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় বিএসটিআই অফিসের কর্মকর্তা প্রকৌশলী মাহফুজুর রহমান, ফিল্ড অফিসার (সিএম) প্রকৌশলী মোঃ জিল্লুর রহমান।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মিরসরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান বলেন, পণ্যের মান নিয়ন্ত্রণ, সঠিক পরিমাপ ও ভেজাল পন্য বন্ধে এ ধরনের অভিযান সবসময়  অব্যাহত থাকবে।

এমএসএম / এমএসএম

এসিল্যান্ডের সাথে সাটুরিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা

হাটহাজারীতে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জনগন বিএনপির সঙ্গেই আছে : আমানউল্লাহ আমান

সান্তাহারে র‌্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক

মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দাগনভূঞায় ভাষা শহীদ সালাম কলেজে বায়োমেট্রিক হাজিরার শুভ উদ্বোধন

শতাব্দী বাঁধন ব্লাড ব্যাংকের উদ্যোগে ২৫০ শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত

মিরসরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নেত্রকোণার কলমাকান্দায় অনুমোদনহীন ভবন ভাঙার কাজ শুরু

রৌমারীতে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত

সিংড়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত