ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

কুয়াকাটায় ১২ফুট দৈর্ঘ্যের বার্মিজ অজগর সাপ উদ্ধার করে অবমুক্ত


আবুল হোসেন রাজু , কুয়াকাটা photo আবুল হোসেন রাজু , কুয়াকাটা
প্রকাশিত: ২৫-৭-২০২৩ বিকাল ৫:৪
পটুয়াখালীর কুয়াকাটায় ১২ ফুট দৈর্ঘ্যের একটি বার্মিজ অজগর সাপ উদ্ধার করে অবমুক্ত করেছে এনিমেল লাভার্স অব পটুয়াখালীর কলাপাড়া ও কুয়াকাটা টিমের সদস্যরা।  সোমবার (২৪ জুলাই)  রাত বারোটার দিকে কলাপাড়া উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়ন থেকে অজগর
 সাপটি উদ্ধার করা হয়।এনিমেল লাভার্স অফ পটুয়াখালীর সদস্যরা জানান, সোমবার রাতে পূর্ব মধুখালী ব্রিজ সংলগ্ন এলাকার একটি পরিতক্ত ঘরে সাপটি দেখতে পান স্থানীয় সুমন নামের এক যুবক। পরে খবর পেয়ে এনিমেল লাভার্স অফ পটুয়াখালী সংগঠনের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে সাপটিকে উদ্ধার করেন।
এনিমেল লাভার্স অফ  কলাপাড়া উপজেলা শাখার টিম লিডার রাকায়েত হোসেন জানান, গতকাল রাতে আমরা খবর পেয়ে বনবিভাগের সহযোগিতায় একটি চাইনিজ অজগর সাপ সুস্থ অবস্থায় উদ্ধার করি,এর পরে সাপটি গতরাতে আমাদের হেফাজত এ ছিলো ।সাপটি অনেক বড় হওয়ায় উদ্ধার করতে আমাদের একটু অসুবিধা হয়েছিলো। আজ আমরা সাপটিকে বন বিভাগের কর্মকর্তাদের সাথে নিয়ে লেম্বুর বনে অবমুক্ত করি।
মহিপুর বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, সাপটি উদ্ধার করার সময় এনিমেল লাভার্স সদস্যদের সাথে  বন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এবং আজকেও বনবিভাগের কর্মকর্তাদের উপস্থিতিতে সাপটিকে বনে অবমুক্ত করা হয়েছে ।

এমএসএম / এমএসএম

টঙ্গীতে কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৬: মাদক থেকে যুবসমাজকে দূরে রাখতে পুলিশের ক্রীড়া আয়োজন

নোয়াখালী শহরে যানজট নিরসনের দাবীতে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান

কুয়াকাটায় ভুয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয়ে প্রতারণা, রাসেলের এক বছরের কারাদণ্ড

সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় যুবদলের বিক্ষোভ

মান্দায় ক্যান্টিলিভারের মান পরিদর্শনে বিভাগীয় প্রকৌশলী

ধামরাইয়ে প্রেমিকার বাড়ি থেকে প্রেমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মা-মেয়ে আটক

মুকসুদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

টাঙ্গাইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন

সরকার বেঈমানি দিয়ে যাত্রা শুরু করেছে: ইমরান ইমন

নিজ বসতবাড়ি থেকে বিতারিত হয়ে মেয়ের বাসায় দিন কাটাচ্ছে পিতা-মাতা

২৮ ঘন্টা পর অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলেন হাফেজ রিপন

সাগরে গভীর নিম্নচাপ: উত্তাল ঢেউয়ে রাঙ্গাবালীর ট্রলারডুবি, উদ্ধার ৯ জেলে

বিশ্বম্ভরপুরে মৎস্যজীবী সমিতির বিরোধে প্রতিপক্ষের হামলায় আহত ৬