রায়গঞ্জে সফল মৎস্য চাষীদের মাঝে পুরস্কার বিতরণ
“নিরাপদ মাছে ভরবে দেশ,গড়ব স্মার্ট বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় সিরাজগঞ্জের রায়গঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৩ উপলক্ষে বর্ণাঢ্য র্যালী,উদ্বোধন অনুষ্ঠান,আলোচনা সভা,পুরুস্কার বিতরণ ও পোনা অবমুক্ত করা হয়েছে।
মঙ্গলবার (২৫ জুলাই) সকালে উপজেলা মৎস্য অধিদপ্তর আয়োজিত মৎস্য সপ্তাহ উপলক্ষে উপজেলা হলরুমে এক আলোচনা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য সিরাজগঞ্জ ৩ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডা:আব্দুল আজিজ এম পি।
রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তৃপ্তি কণা মন্ডলের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও উপজেলা চেয়ারম্যান এ্যাড. ইমরুল হোসেন তালুকদার ইমন,উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাদী আল মাজি জিন্নাহ,সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ হৃদয়,মহিলা ভাইস চেয়ারম্যান নিস্কৃতি দাস, উপজেলা মৎস্য কর্মকর্তা ড.হাফিজুর রহমান,সমাজসেবা কর্মকর্তা ইলিয়াস হোসাইন ,রায়গঞ্জ প্রেসক্লাবের সভাপতি কেএম রফিকুল ইসলাম রফিক,কৃষক লীগের সভাপতি জিয়া উদ্দিন বাবলু,স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আল আমিন সরকার,রায়গঞ্জ উপজেলা ছাত্র লীগের সভাপতি রবিন সরকার, সাধারণ সম্পাদক সোয়ায়েব আক্তারসহ উপজেলার সকল মৎস্য চাষিরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে সফল মৎস্য চাষী,সফল উদ্যোক্তাদের মধ্যে তিনজনের হাতে পরস্কার তুলে দেওয়া হয়।
এমএসএম / এমএসএম
নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’
জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র্যালি
রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন
দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার
টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল
নেছারাবাদে নতুন ইউএনও আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়
রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর
কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার
"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান
অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ
শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা
পাবনায় মানবকল্যাণ ট্রাষ্টের মতবিনিময় সভায় প্রধান মন্ত্রীর একনজর দেখতে আশার প্রত্যাশা ট্রাস্ট প্রধানের
ব্লাড ক্যান্সারে আক্রান্ত ছেলে বাশারের পাশে দাড়ানোর আকূতি এক মায়ের
Link Copied