পটুয়াখালীতে বিভিন্ন আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন
পটুয়াখালীতে পোনামাছ অবমুক্ত, বর্ণাঢ্য র্্যালী ও আলোচনাসভাসহ বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৩ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৫ জুলাই) সকাল ১০ টায় জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে সার্কিট হাউজ পুকুরে রুই, কাতলাসহ বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করেন নবাগত জেলা প্রশাসক মোঃ নূর কুতুবুল আলম। পরে সার্কিট হাউজ প্রাঙ্গন থেকে এক বর্ণাঢ্য র্্যালী শুরু করে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে জেলা শিল্পকলা একাডেমীতে জেলা প্রশাসক মোঃ নূর কুতুবুল আলমের সভাপতিত্বে ও উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মু. মাহফুজুর রহমানের সঞ্চালনায় "নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ" শীর্ষক আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন জেলা মৎস্য কর্মকর্তা মোঃ কামরুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার আহমেদ মাঈনুল ইসলাম, জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর, সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভিপি আব্দুল মান্নান, যুগ্ম সাধারন সম্পাদক সদর উপজেলা চেয়ারম্যান এ্যাড. গোলাম সরোয়ার, মেয়রের প্রতিনিধি কাউন্সিলর মোঃ দেলোয়ার হোসেন,
পবিপ্রবি'র ফিশারীজ টেকনোলজি বিভাগের প্রফেসর ড. মো. সাজেদুল হক, বানৌজ শের-ই-বাংলা নৌঘাটির লেঃ কমান্ডার মোঃ ওমর ফারুক, জেলা কৃষি বিভাগের প্রশিক্ষন কর্মকর্তা খাইরুল ইসলাম মল্লিক পাভেল, পটুয়াখালী জেলা মৎস্যজীবী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নিজাম উদ্দিন তালুকদার।
সভায় মাছের পোনা উৎপাদন ও মাছ চাষে সাফল্য অর্জনে মৎস্য চাষী রিয়াজুল ইসলাম, মোঃ সেলিম সিকদার ও ছলেমান হাওলাদারকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
সভায় বক্তারা দেশের উন্নয়নে বৈদেশিক মুদ্রা অর্জনে বেশী বেশীকরে নিরাপদ মাছ চাষের জন্য সকলকে আন্তরিক হওয়ার আহবান জানান।
এমএসএম / এমএসএম
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত