ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

পাবনায় জাতীয় মৎস্য সপ্তাহে র‌্যালি ও আলোচনা সভা


এম মাহফুজ আলম, পাবনা photo এম মাহফুজ আলম, পাবনা
প্রকাশিত: ২৫-৭-২০২৩ বিকাল ৬:৫

“নিরাপদ মাছে ভরব দেশ,গড়ব স্মার্ট বাংলাদেশ” এই প্রতিপাদ্যে পাবনায়  শুরু হয়েছে জাতীয় মৎস সপ্তাহ ২০২৩। জেলা মৎস অফিসের আয়োজনে এ উপলক্ষে ২৪ জুলাই থেকে শুরু হওয়া ৩০ জুলাই পর্যন্ত জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে জেলা প্রশাসন নানা কর্মসূচি গ্রহণ করেছে। 
 রোববার সকালে পাবনা জেলা প্রশাসন কার্যালয় থেকে র‌্যালী বের হয়ে শহরের প্রধান সড়ক সমূহ প্রদক্ষিণ করে। এরপর  জেলা পরিষদের রশিদ হলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 
জেলা প্রশাসক মোঃ আসাদুজ্জামানের সভাপতিত্বে এবং মৎস অফিসের সহকারী পরিচালক ওমর আলীর এর সঞ্চালনায় এসব কর্মসূচিতে অংশ গ্রহণ করেন-জেলা পরিষদেও চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আ স ম আব্দুর রহিম পাকন, অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউর রহমান, সংবাদ পত্র পরিষদের সভাপতি আব্দুল মতীন খান, বাসস প্রতিনিধি রফিকুল ইসলাম সুইট, সিনিয়র তথ্য কর্মতকর্তা মোঃ সামিউল আলম, জেলা মৎস কর্মকর্তা আবুল কালাম আজাদ, বিআরটিএর এডি আব্দুল হালিম, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাওয়াল বিশ^াস, মহিলা ভাইস চেয়ারম্যান শামসুন নাহার রেখা, জেলা আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম রুমন, চরতারপুর ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান খান, মৎস চাষী আলতাব হোসেন, মোস্তাফিজুর রহমান মিলন প্রমুখ। 
বক্তারা বলেন, বর্তমান সরকারের নেতৃত্বে দেশ অনেক এগিয়ে গেছে। আমরা অনেক এগিয়েছি আরো আগাতে হবে।  ডিজিটাল বাংলাদেশ এখন স্বপ্ন নয় বাস্তবায়িত হয়েছে। মানুষ ডিজিটাল বাংলাদেশের সুফল ভোগ করছে। জীবন মানের উন্নয়ন হয়েছে। মাছের কারণে দেশের মানুষের  কর্মসংস্থান, পুষ্টিগুন, ও অর্থনৈতিক উন্নয়ন হয়েছে। মাছের নিরাপদ ও সংরক্ষণের ব্যাপারে আমাদের সচেতন হতে হবে।

এমএসএম / এমএসএম

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির