গণ বিশ্ববিদ্যালয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু
দাও চিত্ত অ-নিরুদ্ধ, দাও শুদ্ধ জ্ঞান। হে সর্বশক্তিমান’ এই মন্ত্রকে সামনে রেখে দীর্ঘ প্রতীক্ষার পর সাভারের গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) সকল বিভাগের শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু হয়েছে।
মঙ্গলবার (২৫ জুলাই) সকাল ১০ টায় একাডেমিক ভবনের সেমিনার কক্ষে কোষাধ্যক্ষ অধ্যাপক মোঃ সিরাজুল ইসলামের শুভেচ্ছা বক্তব্যের মধ্যে দিয়ে দুইদিন ব্যাপী অনুষ্ঠানের প্রথমদিনের কার্যক্রম শুরু হয়। সারাদিন ব্যাপী চলমান প্রথমদিনের এই প্রতিযোগিতায় ৬ টি ইভেন্টের মধ্যে রবীন্দ্র সঙ্গীতে ১৮ জন, নজরুল সঙ্গীতে ১৫ জন, লোকগীতিতে ১৪ জন, দেশাত্মবোধক গানে ৬ জন, আধুনিক গানে ২৪ জন এবং নৃত্য পরিবেশনায় ২৫ জন প্রতিযোগী অংশগ্রহণ করে।
প্রথমদিন শেষে ৫ টি ইভেন্ট সম্পন্ন হয় এবং বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। রবীন্দ্র সঙ্গীত এবং নজরুল সঙ্গীতে প্রথম স্থান অধিকার করেছে কাফসাত তাইয়ুশ (ইংরেজি), লোক সঙ্গীতে প্রথম স্থান অধিকার করেছেন আবিদ হোসেন (রাজনীতি ও প্রশাসন), দেশাত্মবোধক গানে প্রথম হয়েছেন বিদিতা চৌধুরী (সিএসই), আধুনিক গানে প্রথম হয়েছে নিউটন গাইন (ভেটেরিনারি এন্ড এনিমেল সাইন্সেস)।রবীন্দ্র সঙ্গীত এবং নজরুল সঙ্গীতে বিজয়ী কাফসাত তাইয়ুশ বলেন, 'সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারাটাই একটা আনন্দের বিষয়। এরপর প্রথম হতে পারাটা আরো বেশি আনন্দের। ক্যাম্পাসের অনেকে আছেন যারা সংগীতে আগ্রহী এটা আজ প্রমান হলো। সাথে সাথে এমন অনুষ্ঠান যদি নিয়মিত করা যায় তবে প্রতিভা বিকাশের পথ আরো উন্মোচিত হবে।'
প্রতিযোগিতা অনুষ্ঠানের বিচারক বাংলা গানের কিংবদন্তি শিল্পী খুরশীদ আলম বলেন, 'বিশ্ববিদ্যালয়ে লেখাপড়ার অনেক চাপ থাকে। সেখানে এই চাপ মোকাবিলা করে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা এবং এতে ছাত্রছাত্রীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এটা নিঃসন্দেহে প্রশংসনীয়। আজ আমাদের সামনে উপবিষ্ট ছাত্র-ছাত্রীরাই আগামীর ভবিষ্যৎ। তাদের এই চেষ্টা অব্যাহত থাকবে আশা করি।' অনুষ্ঠানের সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. আবুল হোসেন বলেন, জাফরুল্লাহ চৌধুরী স্যার বলতেন লেখা পড়ার পাশাপাশি আমাদের সাংস্কৃতিক ও ক্রীড়া এই দুটি বিষয় অবশ্যই চালিয়ে নিতে হবে। খেলাধুলার ক্ষেত্রে জাতীয় পর্যায়ে বিভিন্ন সময়ে আমরা গুরুত্বপূর্ণ অবস্থানে ছিলাম। করোনা মহামারির পরে এ বছর থেকে আবার সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু করতে পেরে ভালো লাগছে।
এসময় তিনি আরো বলেন, 'খেলাধুলার পাশাপাশি সাংস্কৃতিক দিক থেকে এগিয়ে যাওয়ার জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করব। প্রয়োজনে গুণীজনদের সাহায্য নিব।'এছাড়াও উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মো. সিরাজুল ইসলাম, সঙ্গীত প্রশিক্ষক ও সিনিয়র প্রভাষক এনায়েত-এ মওলা জিন্নাহ্ সহ বিভাগের বিভাগীয় প্রধান এবং শিক্ষক-শিক্ষার্থীগণ।উল্লেখ্য, করোনা মহামারীর দীর্ঘসময় পর আবার এই সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এমএসএম / এমএসএম
অর্পিত দায়িত্ব নিষ্ঠার সাথে পালনের প্রত্যয় পবিপ্রবির নবনিযুক্ত উপাচার্যের
নতুন বাজেটে কুবি শিক্ষার্থীদের মাথাপিছু বরাদ্দ ১ লাখ ২৩ হাজার টাকা
এইচএসসি-আলিম পরীক্ষার চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ
বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে দ্বিতীয় সর্বনিম্ন বাজেট পাবিপ্রবির
বিশ্বকাপ মিশন শুরুর আগেই উল্লাস, আকাশি-সাদায় মাতল কুবি ক্যাম্পাস
গবিতে শিক্ষার্থীদের দাবিতে পেছালো সেমিস্টার ফাইনাল পরীক্ষা
ঈদের ছুটি শেষে চিরচেনা রূপে ফিরছে কুবি, শূন্য ক্যাম্পাস পাচ্ছে পূর্ণতা
গণ বিশ্ববিদ্যালয়ে মৌসুমি ফল উৎসব ও বৃক্ষরোপণ
পবিপ্রবিতে সুশাসন ও জবাবদিহিতার ওপর গুরুত্বারোপ উপাচার্যের
বিশ্ব পরিবেশ দিবসে বাকৃবিতে পরিবেশ সচেতনতা র্যালি
বর্ণাঢ্য আয়োজনে বাকৃবিতে বিশ্ব দুগ্ধ দিবস উদযাপন
পবিপ্রবির নতুন ভিসি অধ্যাপক ড. এস এম হেমায়েত জাহানের যোগদান