ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

রায়গঞ্জে ইয়ুথ লিডার্স কনফারেন্সে অনুষ্ঠিত


সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ photo সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ
প্রকাশিত: ২৬-৭-২০২৩ দুপুর ২:২৫
সিরাজগঞ্জের রায়গঞ্জে ইয়ুথ লিডার্স কনফারেন্সে অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ জুলাই) সকালে রায়গঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে স্বাস্থ্য সুরক্ষা ফাউন্ডেশনের উদ্যোগে তামাক ও মাদক প্রতিরোধের মাধ্যমে ভবিষ্যৎ সুনাগরিক গড়ে তোকার লক্ষে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। স্বাস্থ্য সুরক্ষা ফাউন্ডেশন এর  ঢাকা'র পরিচালক ও অধ্যাপক ড. রফিকুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,রায়গঞ্জ-তাড়াশ আসনের এমপি অধ্যাপক ডাঃ আব্দুল আজিজ। এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা তৃপ্তি কণা মন্ডল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ হৃদয়,রায়গঞ্জ প্রেস ক্লাবের সভাপতি কেএম রফিকুল ইসলাম রফিক,উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মেহেদী হাসান ইলিয়াস,সাধারণ সম্পাদক আল আমিন সরকার,রায়গঞ্জ উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি ও রায়গঞ্জ উপজেলা সমিতি ঢাকার সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার নুরনবী তালুকদার,উপজেলা একাডেমিক সুপারফাইজার নুরনবী প্রমুখ।স্বাস্থ্য সুরক্ষা ফাউন্ডেশন তামাক প্রতিরোধের মাধ্যমে ভবিষ্যৎ সুনাগরিক গড়ে তোলার লক্ষ্যে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠানটি আয়োজন করে।
 
সেমিনারে তামাকজনিত রোগ নিয়ে মূল প্রতিপাদ্য উপস্থাপন করা হয় । এ সময় বক্তারা বলেন, বাংলাদেশের প্রায় ৭ শতাংশ অপ্রাপ্তবয়স্ক মানুষ ১৩-১৫ বছরের মধ্যে কোনো না কোনো ধরনের তামাক ব্যবহার করে। ৫৯ শতাংশ মানুষ পাবলিক প্লেসে পরোক্ষ ধূমপানের শিকার হন। তাই কিশোর-কিশোরীদের সুস্বাস্থ্য অর্জনে ও জনস্বাস্থ্য রক্ষার্থে এবং অসংক্রামক রোগ প্রতিরোধে শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইনের প্রয়োজনীয়তা অপরিসীম।
 
অনুষ্ঠানের প্রধান অতিথি বলেন, জনস্বাস্থ্য সুরক্ষায় প্রধানমন্ত্রী আগামী ২০৪০ সালের মধ্যে বাংলাদেশকে তামাকমুক্ত করার ঘোষণা দিয়েছেন। সে লক্ষ্য অর্জনে আমাদের তরুণ সমাজকে ভূমিকা রাখতে হবে। তাদের নিজ নিজ এলাকায় ধূমপান ও তামাক প্রতিরোধে কাজ করতে হবে। তাছাড়া, বর্তমান তরুণ প্রজন্মকে অবশ্যই ধূমপান ও তামাক প্রতিরোধের লক্ষ্যে সচেতন হয়ে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে সরকারকে সহযোগিতা করতে হবে।অনুষ্ঠানে উপজেলার  ৭১ টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় পাঁচশতাধিক ইয়ুথ লিডার অংশগ্রহণ করে তামাকমুক্ত বাংলাদেশ গড়ার শপথ নেন।

এমএসএম / এমএসএম

পানছড়িতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সমন্বয়ে সাংগঠনিক সভা

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান'র মৃত্যু: সর্বস্তরে শোক ও শ্রদ্ধা"

নেত্রকোণার পূর্বধলায় বাসে তল্লাশি,৪০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক

রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় বিলাইছড়ি উপজেলা ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা ও অর্থ প্রদান

তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ‎কুমিল্লা মহানগরী জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল

কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

বালাগঞ্জে ব্রীজ নির্মাণে মুখোমুখি গ্রামবাসী

হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার

ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা

দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক

বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক

গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার

মাদক, জুয়া ও ইভটিজিংয়ে জড়িতরা সমাজের শত্রু, তাদের ছাড় নয়: এমপি আব্দুল মহিত তালুকদার