মিরসরাইয়ে কৃষি মেলা ২০২৩ এর শুভ উদ্বোধন হয়েছে
”কৃষিই সমৃদ্ধি ”এই শ্লোগানকে সামনে রেখে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে নোয়াখালী, ফেনী, লক্ষীপুর,চট্টগ্রাম ও চাঁদপুর কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় তিন দিনব্যাপী (২৬ জুলাই থেকে ২৮ জুলাই) এই মেলা অনুষ্ঠিত হবে। ২৬ জুলাই বেলা সাড়ে ১১টায় মেলা প্রাঙ্গণের প্রধান ফটকে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে উদ্বোধন করেন স্থানীয় সাংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি। এসময় একটি র্যালী উপজেলা পরিষদ চত্ত্বর প্রদক্ষিণ করে। র্যালী শেষে অতিথিরা মেলায় প্রদর্শিত বিভিন্ন কৃষি প্রযুক্তি ও স্টল পরিদর্শন করেন।
এতে উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা নির্বাহী অফিসার মাহফুজা জেরিন, মিরসরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিন, মিরসরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা প্রতাপ চন্দ্র রায়সহ উপজেলার করেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন, জোরারগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান রেজাউল করিম মাস্টার সহ সরকারি কর্মকর্তা কর্মচারী, রাজনৈতিক নেতাকর্মীরা সহ প্রমুখ উপস্থিত ছিলেন।
এসময় প্রধান অতিথি বলেন, কৃষিতে উন্নয়ন করতে সরকার নানা ধরনের উদ্যোগের কারণে আজ দেশ অনেক এগিয়ে গেছে।
এমএসএম / এমএসএম
সম্পদ বিলিয়ে আজ অনুতপ্ত ৮৫ বছরের শামসুল, বললেন ‘ভুল করেছি’
প্রধানমন্ত্রী তারেক রহমানের বাগেরহাটে আগমনকে ঘিরে বিএনপি ও সাধারণ কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা
পটুয়াখালীতে আনসারের উচ্চতর প্রশিক্ষণের সমাপনী : গণপ্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির আহ্বান মহাপরিচালকের
তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শালিখায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
শিবগঞ্জে ১৪৪ ধারা ভঙ্গ করে বিরোধপূর্ণ জমিতে বাড়ি নির্মাণের অভিযোগ
কালাইয়ে ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ
বাউফলে ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজের এডহক কমিটির সভাপতিকে সংবর্ধনা
রৌমারীতে স্বামীর স্বীকৃতির দাবিতে ৫ দিন ধরে অনশন স্ত্রীর, বিচার প্রতারণায় পরিবার
নবীগঞ্জে মাদ্রাসাবিরোধী অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে সমাবেশ
গুরুদাসপুরে কৃষকের বাড়িতে দফায় দফায় অগ্নিকাণ্ড, আতঙ্কে পরিবার
রায়পুরে চরবংশিতে ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪
বড়লেখায় ১৮ চা বাগানে শ্রমিক ইউনিয়ন নির্বাচনে প্রশাসনের প্রস্তুতি শুরু, ভোটার ৪ হাজার
আত্রাইয়ে ৫৬ জন শিক্ষার্থীকে পবিত্র কুরআনের সবক প্রদান
Link Copied