জামালপুরের নবাগত জেলা প্রশাসক সাংবাদিদের সাথে মতবিনিময়
নবাগত জামালপুর জেলা প্রশাসক মো. ইমরান আহমেদ সাংবাদিকদের উদ্দেশ্যে বলেছেন, 'আমাকে স্যার বলার দরকার নাই। আমি প্রজাতন্ত্রের কর্মচারী। আমাকে ভাই বললেই বেশি খুশি হবো'।
মঙ্গলবার (২৫ জুলাই) বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ে জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এই কথা বলেন।
তিনি বলেন, আমি জেলা প্রশাসক হলেও আমি একজন মানুষ। আমি প্রজাতন্ত্রের কর্মচারী। আমি কাজকে ভালোবাসি। এই জেলায় কাজ করতেই এসেছি। তাই আমাকে অন্যভাবে নেওয়ার দরকার নেই। আমার দুয়ার আপনাদোর জন্য সবসময় খোলা। যেকোন সময় যেকোন বিষয়ে আমার সাথে শেয়ার করতে পারেন। তবে কালোকে কালো এবং সাদাকে সাদা বলবেন। অতিরঞ্জিত কোনকিছু ছাপিয়ে মিডিয়া ট্রায়াল না করার জন্য তিনি সকল সাংবাদিকদের অনুরোধ করেন।
নবাগত জেলা প্রশাসক মো. ইমরান আহমেদের সভাপতিত্বে এই সময় উপস্থিত জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা, সাধারণ সম্পাদক লুৎফর রহমান, দৈনিক আলোচিত জামালপুরের নির্বাহী সম্পাদক সাজ্জাদ আনসারি, জামালপুর টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মিন্টু, জামালপুর অনলাইন জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক জাকারিয়া জাহাঙ্গীর,মডেল প্রেসক্লাবের সভাপতি মুস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক মাসুদ চৌধুরী, প্রমুখ।
এমএসএম / এমএসএম
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
Link Copied