ঢাকা রবিবার, ২ আগস্ট, ২০২৬

মানিকগঞ্জে ভূল চিকিৎসায় প্রসুতির মৃত্যু


জ্যেষ্ঠ প্রতিবেদক  photo জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৬-৭-২০২৩ রাত ৯:১
মানিকগঞ্জ সদরে বলাকা জেনারেল হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে ভূল চিকিৎসায় নাসরিন আক্তার (৩০) নামে এক প্রসুতির মৃত্যু হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত দেড়টায় ওই প্রসূতির মৃত্যু হয়। মৃত নাসরিন আক্তার ঘিওর উপজেলার নয়াচর গ্রামের রিপন মিয়ার স্ত্রী। এ ঘটনার পর পালিয়েছে ওই হাসপাতালের চিকিৎসক, নার্সসহ কর্মকর্তা- কর্মচারীরা। 
 
রিপন মিয়া জানান, ডাক্তার দেখাতে ও আল্ট্রাসনোগ্রাফি করাতে রোববার তার স্ত্রীকে নিয়ে বলাকা জেনারেল হাসপাতালে যান। ওইদিন ডাক্তার ওসমান গণি তার স্ত্রীকে দেখে জানান, বাচ্চা ভালো আছে, আল্ট্রাসনোগ্রাফি করার দরকার নেই। ওইদিনই সিজার করার পরামর্শ দেন ডাক্তার ওসমান গণি। কিন্তু প্রস্তুতি না থাকায় পরের দিন সিজার করার কথা বলেন রিপন মিয়া ও তার স্ত্রী নাসরিন আক্তার। 
 
রিপন মিয়ার ভাষ্যমতে, সোমবার সকাল ১১ টায় তার স্ত্রীকে নিয়ে হাসপাতালে যান তিনি। ডাক্তার ওসমান গণি হাসপাতালে আসেন বেলা ২ টায়। তখন ডাক্তারকে আল্ট্রাসনোগ্রাফি করাতে আবারও তাগিদ দেন রিপন মিয়া। কিন্তু ডাক্তার তাকে আশ্বস্ত করেন আল্ট্রাসনোগ্রাফি করার প্রয়োজন নেই। বিকাল ৫ টায় তার স্ত্রীকে ওটিতে নেয়া হয়। ঘন্টাখানেক পর ডাক্তার জানান রোগীর অবস্থা ভালো না। রোগীকে ঢাকায় রেফার করেন ডাক্তার ওসমান গণি। সন্ধ্যা ৭ টায় ঢাকার উদ্দেশ্যে রওনা দেন তারা। রাত ৯ টায় সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার দিবাগত রাত দেড়টায় নাসরিন আক্তারের মৃত্যু হয়। 
 
জানা যায়, নাসরিন আক্তারের এটি তৃতীয়তম সিজার ছিল। এর আগে সিজার করে তার দুটি সন্তান হয়। দুটি কন্যা সন্তানের পর এবার ছেলে সন্তানের জন্ম দেন তিনি। সন্তানটি সুস্থ আছে বলে জানিয়েছেন পরিবারের লোকজন। 
 
বুধবার সকাল ১১টার দিকে  বলাকা জেনারেল হাসাপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে সরেজমিনে গিয়ে দেখা যায়, হাসপাতালের গুরুত্বপূর্ণ রুমগুলো তালা দিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ লাপাত্তা হয়ে গেছে। হাসপাতালটিতে কোন রোগী, চিকিৎসক, নার্স বা অন্যান্য কোন স্টাফ নেই।
 
একাধিক চিকিৎসকের সঙ্গে কথা বলে জানা যায়, সিজারের আগে আল্ট্রাসনোগ্রাফি করলে রোগীর জরায়ু অপসারণের প্রস্তুতি নিয়ে অপারেশন শুরু করা যেত।  সিজারের সময় কোন জটিলতা বা তীব্র রক্তক্ষরণ দেখা দিলে সাধারণত জরায়ু অপারেশন করে রোগীকে বাঁচানো হয়। যে কাজটি এনাম মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক করেছেন, সেই কাজটি ডাক্তার ওসমান গণির করা উচিত ছিল। যা তিনি করেননি। 
 
 খোঁজ নিয়ে জানা যায়, দীর্ঘদিন ধরে ডাক্তার ওসমান গণি জরায়ু অপারেশন করেন না। তারই খেসারত হিসেবে  নাসরিন আক্তারকে প্রাণ দিতে হলো।
 
এদিকে অভিযুক্ত চিকিৎসক ওসমান গনি ভূল চিকিৎসার বিষয়টি অস্বীকার করে বলেন, অপারেশনের আগে ডা: মোসলেম উদ্দিন আল্ট্রাসনোগ্রাফি রিপোর্ট দিয়েছিল। তার রিপোর্টে লেখা ছিলা এক রকম আর রোগীর বাস্তব অবস্থা ছিল অন্যরকম। যেকারণে রোগীর প্রকৃত অবস্থা জানা যায়নি। এ কারণে অপারেশনে একটু জটিলতা সৃষ্টি হয়েছে। আল্ট্রা রিপোর্টে রোগীর প্রকৃত অবস্থা জানা গেলে এমন জটিল রোগীদের আমরা অপারেশন না করে ঢাকা মেডিকেলে রেফার্ড করি। 
 
তবে ডা: মোসলেম উদ্দিন বলেন, আল্ট্রা রিপোর্ট সঠিক ছিল। একেক রোগীর প্লাসেন্টা একেক রকম অবস্থায় থাকে। প্লাসেন্টা সমস্যার কারণে এত ব্লিডিং হয় না। রক্তবাহী মোটা নালী কেটে গেলে ব্লিডিং আর থামানো যায় না। হয়তো এক্ষেত্রে এই সমস্যা হয়েছে। সিভিল সার্জন অভিস থেকে তদন্ত কমিটি করে উনারা হয়তো একটা রিপোর্ট তৈরি করতে পারবে।
 
খোঁজ নিয়ে জানা যায়, সিজারের আগে আল্ট্রাসনোগ্রাফি করা হয়নি। আল্ট্রার যে রিপোর্টের কথা ডাক্তার ওসমান গণি ও ডাক্তার মোসলেম উদ্দিন বলেছেন, সেটা আরও কয়েক মাস আগের। 
 
বলাকা জেনারেল হাসাপতালের চেয়ারম্যান মোশারফ হোসেন বলেন, ডাক্তারের কারণে রোগী মারা গেছে। এখানে হাসপাতালের কোন গাফলতি নেই। রোগীর সেবা প্রদানে আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি। এই রোগীর মৃত্যুর দায় ডাক্তারকেই নিতে হবে। 
 
এ ব্যাপারে মানিকগঞ্জের সিভিল সার্জন ডা: মো: মোয়াজ্জেম আলী খান চৌধুরী বলেন, রোগীর লোকজন আমাদের কাছে অভিযোগ করলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। 
 
এ বিষয়ে মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রউফ সরকার বলেন, এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এমএসএম / এমএসএম

বাগেরহাটে মাদ্রাসার দেয়াল চাপা পড়ে নির্মান শ্রমিক নিহত

আদমদীঘিতে পুকুরে পানি সেচ দিতে গিয়ে বিদ্যুৎতায়িত হয়ে মৃত্যু-১ নারীসহ আহত-৫

হাওরাঞ্চলে ৩০ টন বীজ সরবরাহ করা হবে - কুমিল্লায় কৃষিমন্ত্রী ইয়াসিন

বারহাট্টায় বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ, ধর্ষক পলাতক

নাগরপুরে ৩ কোটি ৮৪ লাখ টাকার সেতু নির্মাণের তিন বছর পরও হয়নি অ্যাপ্রোচ সড়ক, দুর্ভোগে ১৫ গ্রামের মানুষ

বাঁশখালীতে মাছেরঘেরে রাতের আঁধারে গোলাগুলি নিহত ১ আহত অন্তত ৮

কমলগঞ্জের ভানুগাছ ও শমশেরনগর রেলস্টেশনের সমস্যা তুলে ধরলেন স্থানীয়রা

সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: ৫ মণ বিষাক্ত চিংড়িসহ ৩টি শুঁটকি আস্তানা ধ্বংস

লাথিতে গর্ভপাতের অভিযোগ, রিপোর্টে ‘পায়ে ঘষা’

বাঘা মাছ বাজারের সিসি রাস্তার কাজের উদ্বোধন

কোম্পানীগঞ্জে বিধি উপেক্ষা করে স্কুলের গাছ বিক্রির অভিযোগ, যুবদল নেতার কাছে হস্তান্তর নিয়ে তোলপাড়

কাউনিয়ায় জমি-জমার বিরোধকে কেন্দ্র করে ধান লুটের নাটক সাজানোর অভিযোগ

নোয়াখালীতে লক্ষাধিক মানুষের সমাগমে ‘হিজবুত তাওহীদ’ নিষিদ্ধের দাবি