ঢাকা সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

শেরেবাংলা নগর থানা এলাকায় অসহায় ও দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ


মো. আলী আবির  photo মো. আলী আবির
প্রকাশিত: ৪-৮-২০২১ দুপুর ১১:১১

ছিন্নমূল, পথশিশু, সুবিধাবঞ্চিত ও দিনমজুরসহ ক্ষুধার্তদের মাঝে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে খাদ্য বিতরণ করেছে তেজগাঁও বিভাগের শেরেবাংলা নগর থানা। মঙ্গলবার (৩ ‍আগস্ট) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ের ডাক ভবন অফিসের সামনে প্রায় ১০০ ক্ষুধার্ত মানুষের মাঝে খাদ্য বিতরণ করে তেঁজগাও বিভাগের শেরেবাংলা নগর থানা। খাদ্য বিতরণকালে উপস্থিত ছিলেন তেজগাঁও জোনের অতিরিক্ত উপ-কমিশনার রুবাইয়াত জামান।

খাদ্য বিতরণ শেষে রুবাইয়াত জামান বলেন, কঠোর লকডাউনে ছিন্নমূল, পথশিশু, সুবিধাবঞ্চিত, দিনমজুরসহ অনেকেই খাদ্য‍াভাবে কষ্ট করছে। হয়তো আমরা সবার পাশে দাঁড়াতে পারব না। কিন্তু সাধ্য অনুযায়ী এই লকডাউনে আমরা এসব মানুষের পাশে থাকতে চাই।

সরেজমিন দেখা যায়, রাস্তায় নির্দিষ্ট দূরত্ব মেনে বৃত্ত তৈরি করে পুলিশ। বৃত্তের মধ্যে ক্ষুধার্ত মানুষকে আসার জন্য আহ্বান করা হয়। সেখানে স্বাস্থ্যবিধি মেনে ক্ষুধার্তদের মাঝে খাদ্য বিতরণ করে পুলিশ।

এ সময় আরো উপস্থিত ছিলেন- শেরেবাংলা নগর থানার ওসি জানে আলম মুন্সি, তেজগাঁও জোনের ‍এসি শ্নেহাশিষ বিশ্বাস, তেজগাঁও থানার ওসি (তদন্ত) মোহাম্মদ আবুল কালাম আজাদ, ওসি (অপারেশন) মো. শাহজাহান মণ্ডল। এছাড়াও শেরেবাংলানগর থানার অন্যান্য পুলিশ সদস্য উপস্থিত থেকে এ খাদ্য বিতরণ করেন।

উল্লেখ্য, গত ১৩ জুলাই একই স্থানে ১৫০ জন দুস্থর মাঝে খাবার বিতরণ করা হয়েছিল।

এমএসএম / জামান

তুরাগে শহীদ মডেল স্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞান প্রদর্শনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডুয়াপসের গ্র্যান্ড রিইউনিয়ন অনুষ্ঠিত

যাত্রাবাড়ীতে সাংবাদিকের ফোন কেড়ে নিয়ে পুলিশ বক্সে হেনস্তা

শাহজালালে লাগেজের লাইভ নজরদারি, বসানো হলো ৩২ ক্যামেরা

হানিফ’র রাহু’র গ্রাসে বন্দী ঢা:দ:সি:সি: মালিকাধীন জাকের সুপারমার্কেট

কুয়েত বাংলাদেশ মৈত্রী হাসপাতালে প্রধানমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, পরিচ্ছন্নতা জোরদারের নির্দেশ

ফিরোজ’র রাহু’র গ্রাসে বন্দী ঢা:দ:সি:সি: মালিকাধীন জাকের সুপারমার্কেট

ঢাকা মহানগর উত্তর যুবদলে আলোচনায় বাঙলা কলেজ ছাত্রদলের সাবেক দুই ছাত্রনেতা

মোহাম্মদপুরে দুই গ্রুপের মধ্যে গোলাগুলির, গুলিবিদ্ধ ১

শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচিতে কেন্দ্রীয় সভাপতি রাকিব।

সাশ্রয়ী মূল্যে পণ্য সরবরাহের পাশাপাশি ভর্তুকি ও পরিচালন ব্যয়ে বড় সাফল্য টিসিবির

বিমানবন্দরে ও কমলাপুর রেলে কাস্টমস গোয়েন্দার অভিযান

সিনিয়রদের টপকে তত্ত্বাবধায়ক প্রকৌশলীর চেয়ারে বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের নেতা তরিকুল!