হরিরামপুরে পুরণো বটবৃক্ষ কেটে ফেলার পায়তারা
মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার লেছড়াগঞ্জ ইউনিয়নে ভগবানচর বাজার। সেই বাজারের সুচনালগ্ন থেকেই স্থানীয় এক যুবক লাগিয়েছিলেন একটি বটবৃক্ষ। বাজারের সুচনা লগ্নে বটবৃক্ষটি তখন বাজারের সবার কাছে প্রিয় ছিলো। আর বর্তমানে সেই বটবৃক্ষটি এখন স্থানীয় কিছু লোকের কাছে হয়ে উঠেছে কাল। দুই যুগের বেশি বয়সী পুরণো বটবৃক্ষ কেটে মার্কেট করার অভিযোগ উঠেছে। সরেজমিনে দেখা যায়, বটবৃক্ষটির প্রায় তিনভাগের একভাগ ডালপালা কেটে পাশেই রাখা হয়েছে। অভিযোগ রয়েছে পুরণো বৃক্ষটি কেটে সেখানে বিল্ডিং করবে স্থানীয় দোকানদার। তবে, লেছড়াগঞ্জ ইউপি চেয়ারম্যান আর বাজার কমিটি বলছে- বটবৃক্ষটির নিচে দোকান করতে অসুবিধা হওয়ায় ডালপালা ছেটে দেয়ার মৌখিক অনুমতি দেয়া হয়েছে, পুরো গাছটি কাটার অনুমতি দেয়া হয়নি।
স্থানীয় বাজারের ব্যাবসায়ী মাসুদ রানা বলেন, বাজার সুচনার প্রথমেই গাছটি লাগানো হয় । এতোদিন আমাদের কারো সমস্যা হয়নি। চলাচলের অসুবিধার দরুন ডালপালা কাটার জন্য আমরা বাজারের বেশিরভাগ লোক মত দেই। পুরো গাছটি কেটে ফেলার পক্ষে আমরা নই। বাধা না দিলে পুরো গাছটিই হয়তো কেটে ফেলতো।
প্রায় ৩০ বছর পুর্বে বটবৃক্ষটি লাগানো ভগবানচর গ্রামের আলম খা জানান, আমি গঙ্গাদরদি চর থেকে ঝাকায় করে বটের চারা টি এনে লাগাইছি। গাছটি বড় হবার পর অনেকের অনেক উপকার হয়ছে। এখন আবার অসুবিধা হয় বলে শুনতেছি। মুলত বট গাছটি কেটে বিল্ডিং করবে বলে কাটার পায়তারা করছে। তাই আমি বাধা দিছি।চেয়ারম্যানকেও জানাইছি।
নাম প্রকাশে অনিচ্ছুক পাটগ্রাম চরের এক বাসিন্দা বলেন, গাছটি কেটে সেখানে বিল্ডিং করার জন্য ভগবানচরের বাজারে আইয়ুব আলীর চা এর দোকানে আনুমানিক প্রায় দুই সপ্তাহ পুর্বে বটবৃক্ষটি কেটে ফেলার জন্য ৫০ হাজার টাকায় ধার্য্য হওয়ার ৩০ হাজার টাকা নগদ দেয় ঘড়ের মালিক আজহার ব্যাপারী। টাকা টা গ্রহন করে বাজার কমিটির সভাপতি মজনু ভুইয়া।
বাজার কমিটির সভাপতি মজনু ভুইয়া জানান, বটগাছটির ডালপালা ছেটে দেয়ার কথা চেয়ারম্যান বলছে। আমজাদ নামের দোকানদার ডাল কাটছে। পুরো গাছ কাটার অনুমতি কেউ দেয়নি।
লেছড়াগঞ্জ ইউপি চেয়ারম্যান মোঃ মোয়াজ্জেম হোসেন জানান, গাছটি কাটার সময় আমি নিজেই বাধা দিছি। এরপর কেউ যদি বাধা উপেক্ষা করে, তবে এর বিরুদ্ধে ব্যবস্থা নেবো।
হরিরামপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহরিয়ার রহমান জানান, এই বিষয়ে আমি অবগত না। তারপরেও প্রায় ৩০ বছরের পুরণো বটগাছটি কেটে ফেলবে? তাদের কি একটুও মায়া হয়না। আমি কালকের মধ্যেই জেনে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি।
এমএসএম / এমএসএম
নগদ টাকা, স্বর্ণালংকার ও আইফোন চুরির অভিযোগে মামলা; দুইজনের বিরুদ্ধে তদন্ত চলছে
মধুখালী প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে ইউ.এন.ও,এসিল্যান্ডের মতবিনিময় সভা
রামুর খুনিয়াপালংয়ে ছেলের গুলিতে আহত পিতা আয়াছের মৃত্যু
মনপুরায় ‘জয় বাংলা’ স্লোগান লেখা নিয়ে উত্তেজনা, পুলিশ হেফাজতে ছাত্রলীগের এক কর্মী
ভূরুঙ্গামারীতে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে বাড়িতে অগ্নিসংযোগ, আহত ১
ডামুড্যা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অপসারণ দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ
অভয়নগরে ইয়াবাসহ আটক যুবকের তিন মাসের কারাদণ্ড
পঞ্চগড়ে বিএসএফের অমানবিক আচরণ, ৬৫ ঘণ্টা জিরো লাইনে আটকা ১০ নারী-পুরুষ ও শিশু
ঠাকুরগাঁওয়ে ফুটবল বিশ্বকাপকে স্বাগত জানিয়ে আর্জেন্টিনা সমর্থকদের র্যালি
সিংড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত আসমার সন্তানদের হাতে মানবিক সহায়তার চেক প্রদান
ঠাকুরগাঁও সীমান্তে ‘পুশ ইন’ করার চেষ্টা বিএসএফের, শূন্যরেখায় ১১ শিশু–নারী–পুরুষ অবস্থানরত
পটুয়াখালীতে রেস্টুরেন্ট শেফের ঝুলন্ত মরদেহ উদ্ধার
আদমদীঘি সদর ইউপির ২ কোটি ৯১ লাখ ৬৬ হাজার টাকার উম্মুক্ত বাজেট ঘোষনা
Link Copied