ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

হরিরামপুরের লেছড়াগঞ্জে সরকারি রাস্তার ইট বিক্রির অভিযোগ


আবিদ হাসান, হরিরামপুর photo আবিদ হাসান, হরিরামপুর
প্রকাশিত: ২৭-৭-২০২৩ দুপুর ১১:২৩
মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার লেছড়াগঞ্জ ইউনিয়নের সরকারি রাস্তার ইট উত্তোলন করে বিক্রির অভিযোগ পাওয়া গেছে এক ইউপি সদস্যের বিরুদ্ধে। অভিযুক্ত ইউপি সদস্য লেছড়াগঞ্জ ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের মোঃ শাহিন মোল্লা।
 
স্থানীয়দের ভাষ্যমতে জানা যায়, লেছড়াগঞ্জ ইউনিয়নের হরিণা খেয়াঘাট থেকে ইউনিয়ন পরিষদ যাবার পথে উত্তর পাটগ্রামে অবস্থিত ব্রীজের দুই ঢালের রাস্তায় সিঙ্গেল ইটের সোলিং ছিলো। পরবর্তীতে আবার রিপেয়ারিং দেখিয়ে ডবল ইটের সোলিং করার কথা থাকলেও ব্রীজের ঢালের দুই পাশেই প্রায় ১০০ মিটার এরিয়া জুড়ে ইট আর মাটি দিয়ে ঢেকে সিঙ্গেল সোলিং করা হয়েছে। সরকারি রাস্তার পুরণো ইটগুলো তাহলে গেলো কোথায়? খোজ নিয়ে জানা গেছে, লেছড়াগঞ্জ ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে অবস্থিত খড়িয়া গ্রামের মোঃ দুলালের নিকট ৬ হাজার টাকার বিনিময়ে পুরণো ইটগুলো বিক্রয় করেছেন শাহীন মেম্বর। দুলালের বাড়িতে সরেজমিনে দেখা যায়, প্রায় দুইশত ইট গোয়ালঘড়ের পাশেই রাখা রয়েছে। জানতে চাইলে মুঠোফোনে মোঃ দুলাল বলেন, মেম্বর শাহিনের কাছ থেকে আমি ৬ হাজার টাকা দিয়ে ইটগুলো কিনেছি। ইটগুলো দিয়ে আমি গোয়াল ঘড়ে গরু রাখার জায়গায় বিছাবো।
 
ইট বিক্রয়ের বিষয়ে জানতে চাইলে লেছড়াগঞ্জ ইউনিয়নের ৫ নং ওয়ার্ড সদস্য মোঃ শাহীন মোল্লা বলেন, নষ্ট হয়ে যাওয়া পুরণো ইটগুলো উত্তোলন করে একটি জায়গায় রাখতে বলেছি দুলালকে। সেই ইটগুলো দুলাল বাড়ি নিয়ে গেছে। আর দুলাল টাকা দিছে ৬ নং ওয়ার্ড সদস্য শেখ আলালের কাছে। আমি ইট বিক্রির টাকার বিষয়ে জানিনা।
৬ নং ওয়ার্ড সদস্য শেখ আলাল বলেন, শাহীন মেম্বর আমাকে ৬হাজার টাকা দুলালের কাছ থেকে নিতে বলেছে, তাই নিছি। ইট বিক্রির টাকা নিতে বলেছে, তার নির্দেশে টাকা ধরেছি মাত্র। এতে আমার কি দোষ। আমিতো ইট বিক্রি করিনি।
লেছড়াগঞ্জ ইউপি চেয়ারম্যান মোঃ মোয়াজ্জেম হোসেন জানান, সরকারি রাস্তার ইট বিক্রয়ের কোন সুযোগ নেই। বিষয়টা আমি জানিনা। আমি মেম্বরকে নিয়ে আপনার সাথে দেখা করবো।
হরিরামপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহরিয়ার রহমানের কাছে জানতে চাইলে তিনি বলেন, সরকারি রাস্তার ইট বিক্রয়ের কোন সুযোগ নেই। আমি খোজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি।

এমএসএম / এমএসএম

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন মনোনয়নপত্র দাখিল করলেন রাষ্ট্রপতির ছোটভাই মির্জা ফয়সল আমীন

ইউপি নির্বাচনকে সামনে রেখে আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ

হাটহাজারী ডেঙ্গু প্রতিরোধে পরিছন্নতা অভিযান বাস্তবায়ন লক্ষ্যে পর্যায়লোচনা সভা

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে শ্রমিক ফেডারেশনের বিক্ষোভ

মিরপুর মাহমুদা চৌধুরী কলেজে একাদশ ও স্নাতক শ্রেণির নবীনবরণ অনুষ্ঠিত

মাদারীপুরে দেশীয় অস্ত্রসহ কিশোর আটক

পটুয়াখালীর বাউফলে হত্যা মামলার রায়ে স্বামী-স্ত্রী দন্ডিত

ঘোড়াঘাটে স্বামীকে ফিরে পেতে স্ত্রী-সন্তানের সংবাদ সম্মেলন

নোয়াখালীতে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মতবিনিময় সভায় জনস্রোত

ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান

সরাইল-নাসিরনগর-লাখাই মহাসড়কের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

লামায় জুমের জমিতে হাত-পা বাঁধা ব্যক্তির মরদেহ উদ্ধার: এলাকায় চাঞ্চল্য

কুষ্টিয়ায় বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা