ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

তানোরে পোস্ট অফিসের হেফাজত থেকে ডিগ্রি পরীক্ষার খাতা উধাও


সোহানুল হক পারভেজ, তানোর photo সোহানুল হক পারভেজ, তানোর
প্রকাশিত: ২৭-৭-২০২৩ দুপুর ১:০
পোস্ট অফিস থেকে আরেক পোস্ট অফিসে যাওয়ার পথে ডিগ্রি পরীক্ষার খাতা উধাও হয়ে গেছে। তবে খাতাগুলো মাঝপথে পড়ে গেছে দাবি করে পোস্ট অফিস কর্তৃপক্ষ থানায় জিডি করেছে।
 
রাজশাহীর তানোর উপজেলার তালন্দ ললিত মোহন ডিগ্রি কলেজ কেন্দ্রের ডিগ্রি দ্বিতীয় বর্ষ পরীক্ষার ৩০টি উত্তরপত্র হারিয়ে গেছে। হারানো খাতাগুলো হলো- ডিগ্রি দ্বিতীয়বর্ষের রাষ্ট্রবিজ্ঞানের ২৩টি এবং একই বর্ষের উদ্ভিদ বিজ্ঞানের ৭টি উত্তরপত্র। গত ২৩ জুলাই এই দুটি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
 
সংশ্লিষ্ট সূত্র জানায়, পরীক্ষা শেষে গত ২৩ জুলাই দুপুরে উত্তরপত্রগুলো জাতীয় বিশ্ববিদ্যালয় পাঠানোর জন্য তানোর পোস্ট অফিসে বুকিং দেওয়া হয়। উত্তরপত্রের প্যাকেটগুলো সিলগালা করা ছিল। কিন্তু সন্ধ্যায় রাজশাহী মেইল প্রসেসিং সেন্টার থেকে কলেজ কর্তৃপক্ষকে জানানো হয় তানোর পোস্ট অফিস থেকে তাদের (রাজশাহী মেইল প্রসেসিং সেন্টার) অফিসে পৌঁছানোর রাস্তায় একটি প্যাকেটের উত্তরপত্র পড়ে গেছে। পরে আর সেগুলো খুঁজে পাওয়া যায়নি।
 
চাঁপাইনবাবগঞ্জ উপবিভাগীয় পোস্ট অফিসের পরিদর্শক মজিবুর রহমান এই ঘটনায় রোববার রাতে তানোর থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
 
তবে তানোর পোস্ট অফিসের পোস্ট মাস্টার মুখলেছুর রহমান বলেন, যথাযথ নিয়ম অনুসরণ করে উত্তরপত্রগুলো সিলগালা অবস্থায় চুক্তিবদ্ধ গাড়ি চালকের মাধ্যমে রাজশাহী মেইল প্রসেসিং সেন্টারে পাঠানো হয়। পরে রাজশাহী মেইল প্রসেসিং সেন্টার থেকে জানানো হয়, একটি উত্তরপত্রের প্যাকেট পাওয়া যায়নি। যার নম্বর : ৩৫৯। এ ঘটনার পরপর তানোর থেকে রাজশাহীগামী সড়কে মাইকিং ও ব্যাপক প্রচারণা চালানো হয়।
 
রাজশাহী ডেপুটি পোস্টমাস্টার জেনারেল (ডিপিএমজি) মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, উত্তরপত্রগুলো উদ্ধারে জোরালো কার্যক্রম অব্যাহত রয়েছে।
 
অন্যদিকে, তানোর উপজেলা পরীক্ষা পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বিল্লাল হোসেন বলেন, পত্রগুলো কিভাবে হারিয়ে গেল তা জানার চেষ্টা চলছে। পোস্ট অফিসও তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবগত করেছি।
 
এবিষয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক বদরুজ্জামান বলেন, পরীক্ষার খাতা হারানোর বিষয়টি জানা নেই।

এমএসএম / এমএসএম

বাগেরহাটে ব্র্যাকের উদ্যোগে বিশ্ব দৃষ্টি দিবস উযযাপন, বিনামুল্যে আই ক্যাম্প পরিচলনা

পাঁচবিবিতে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও অসহায় ব্যক্তিকে হুইল চেয়ার বিতরণ

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ

কৃষকের জমি দখল করে মাছ চাষের অভিযোগ

নড়াইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের

রূপগঞ্জে ফরটিস গ্রুপের বিরুদ্ধে জমি দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

ধামরাইয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান

কুড়িগ্রামে সিএনজি চলাচলের অনুমতির দাবিতে চালকদের সড়ক অবরোধ

গজারিয়ায় শারদীয় দূর্গাপূজা২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুুতিমুলক সভা

পেকুয়ায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা

গোদাগাড়ীতে জলবায়ু ও পরিবেশ সুরক্ষায় সিএসও’র ষান্মাসিক সভা অনুষ্ঠিত

​মান্দায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত