বিএনপি-জামায়াত নির্বাচন প্রশ্নবিদ্ধ ও বানচাল করতে চায়: আ ক ম মোজাম্মেল হক
বিএনপি-জামায়াত আগামী জাতীয় সংসদ নির্বাচন প্রশ্নবিদ্ধ ও বানচাল করতে ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।বৃহস্পতিবার (২৭ জুলাই) দুপুরের দিকে নোয়াখালীর চাটখিল উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, সারা পৃথিবীর মানুষ বলে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের রোল মডেল। কিন্তু যারা বাংলাদেশের ভালো চায়না তারা তা মেনে নেয় না। তাই সময় সুযোগ পেলেই মিথ্যাচার করে।বিএনপি-জামায়াতকে ইঙ্গিত করে মন্ত্রী বলেন, মূলত বাংলাদেশের উন্নয়নকে প্রশ্নবিদ্ধ করতে, এদেশকে অস্থিতিশীল করতে তারা মরিয়া। এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনের সংসদ সদস্য এইচ এম ইব্রাহিম।
চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ ইমরানুল হক ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ রফিক, বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলম, বীর মুক্তিযোদ্ধা আবুল বশর, বীর মুক্তিযোদ্ধা রাব্বানী উল্লাহ মিয়া, বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম প্রমূখ।
এ সময় চাটখিল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ভিপি নাজমুল হুদা শাকিল, চাটখিল উপজেলার ভাইস চেয়ারম্যান আবু তাহের ইভু সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মিরা উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
ঈশ্বরদীতে প্রথম জাতীয় ইয়ুথ নিউক্লিয়ার ডায়ালগ অনুষ্ঠিত
নেত্রকোণার মদনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
নেত্রকোণার মদনে মগড়া নদী থেকে এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার
বাগেরহাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস- ২০২৬ উযযাপন
চৌগাছায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
পটিয়ায় দিনব্যাপী চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন দুই হাজার রোগী
নিয়ামতপুর মডেল প্রেসক্লাবের যাত্রা শুরু সভাপতি জনি সম্পাদক ইমরান
গলাচিপায় নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
মান্দায় জোতবাজার বণিক সমিতির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে ৪২ লাখ টাকা আত্মসাতের অভিযোগ
বরিশালে বিএনপির সমাবেশে হাতাহাতি, যুবদল নেতা রক্তাক্ত
আশুগঞ্জে বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির র্যালি ও সমাবেশ
প্রধানমন্ত্রীর হাত থেকে ‘শ্রেষ্ঠ গ্রাম পুলিশ সম্মাননা’ পেলেন শংকর হাওলাদার
মিয়ানমারে পাচারের সময় মিরসরাইয়ে ১৫ টন সারসহ একজন আটক
Link Copied