ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

পটুয়াখালীতে পলিটেকনিকের ছাত্রী অপহরন ঘটনার প্রতিবাদে মানববন্ধন


সাঈদ ইব্রাহিম (পটুয়াখালী) photo সাঈদ ইব্রাহিম (পটুয়াখালী)
প্রকাশিত: ২৭-৭-২০২৩ বিকাল ৫:৭
পটুয়াখালীতে প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউটে সিভিল ইঞ্জিনিয়ারিং প্রথম সেমিস্টারের ছাত্রী মোসাঃ মনজিলা খানকে ফিল্মি স্টাইলে অপহরন ঘটনার প্রতিবাদে ও ভিকটিমকে দ্রুত উদ্ধার  এবং অপহরনকারী আসামীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মানববন্ধন করেছে  কলেজের সহপাঠিসহ স্বজনরা।
 
বৃহষ্পতিবার (২৭ জুলাই) দুপুর ১ টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন পালনকালে বক্তব্য রাখেন ভিকটিম মনজিলা খানের বড়বোন তানজিলা খান, চাচা শহিদ খান, চাচাতে ভাই ইমরান খান, সহপার্ঠি আহমদ উল্লাহ আলো, প্রমুখ। এ সময় ভিকটিমের মা শাহিদা বেগম, চাচা নজরুল ইসলাম, দেলোয়ার খান, জসিম খান, নাসির খানসহ পলিটেকনিক ইনস্টিটিউটের শতাধিক ছাত্র- ছাত্রী ও স্বজনরা উপস্থিত ছিলেন।
প্রকাশ,  ঘটনারদিন ২৫ জুলাই দুপুর ২ টার দিকে  ভিকটিম মনজিলা খান পলিটেকনিক ইনস্টিটিউট থেকে বাড়ি ফেরার পথে ট্রলারযোগে লোহালিয়া নদী খেয়া পাড় হয়ে বোর্ড অফিসের রাস্তায় পৌছামাত্র  বখাটে মাদকসেবী সন্ত্রাসী মেহেদী হাসান (২৫),  মোঃ রুবেল(৩০) ও সাব্বির খন্দকার(২২) সহ জ্ঞাতনামা কয়েকজন সন্ত্রাসী মনজিলার মুখচেপে ধরে জোরপূর্বক সেখানে রাখা একটি সাদা মাইক্রোবাসে তোলার চেষ্টাকরে। এ সময় মনজিলার সাথে থাকা চাচাতো বোন লিনা আক্তার (১৪) বাঁধা দিলে তাকে ধাক্কা মেরে মনজিলাকে মাইক্রোবাসে তুলে দ্রুত চালিয়ে যায়। এ ঘটনা লিনা আক্তার দৌড়ে বাড়ি গিয়ে জানায়। এ খবর পেয়ে ভিকটিমের বাবা মোস্তফা খানসহ স্বজনরা ঘটনাস্থলে পৌছার আগেই মনজিলাকে নিয়ে চলে যায়।  অনেক খোঁজাখুজি করে মেয়েকে না পেয়ে মা শাহিদা বেগম  ঘটনারদিন  বিকালে ৫ টায় লিখিত অভিযোগ নিয়ে সদর থানায় গেলে পুলিশ মামলা না নিয়ে কোর্টে গিয়ে মামলা করার পরামর্শ দেয়। ২৭ জুলাই ভিকটিমের মা শাহিদা বেগম  বাদী হয়ে  বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল পটুয়াখালী আদালতে মো. মেহেদী হাসান(২৫), মোঃ রুবেল(৩০), সাব্বির খন্দকার (২২), আবদুল জলিল খন্দকার(৫০) ও মনোয়ারা বেগম(৪৮) কে আসামী করে একটি নালিশি দাখিল করেন। বিজ্ঞ বিচারক নিলুফা শিরিন, নালিশিটি আমলে নিয়ে সদর থানা ওসিকে  এজাহার হিসাবে রুজু পূর্বক পরবর্তী পদক্ষেপ গ্রহনের নির্দেশ দিয়েছেন বলে বাদী পক্ষের আইনজীবী এ্যাড. এস এম তৌফিক হোসেন মুন্না নিশ্চিত করেন।

মানববন্ধন শেষে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে পৃথক স্মারক লিপি পেশ করেন  ভিকটিমের স্বজনরা।

এমএসএম / এমএসএম

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত