বঙ্গবন্ধুর শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
যশোরের অভয়নগরে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৮তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদের সভাকক্ষে এ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম আবু নওশাদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শাহ্ ফরিদ জাহাঙ্গীর। এসময় উপস্থিত ছিলেন, নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ রবিউল হাসান, উপজেলা ভাইস চেয়ারম্যান আখতারুজ্জামান তারু, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ওয়াহিদুজ্জামান, কৃষি কর্মকর্তা লাভলী খাতুন, উপজেলা ইমাম পরিষদের সভাপতি মাওলানা গোলাম মওলা, নওয়াপাড়া বাজার কমিটির সভাপতি গাজী নজরুল ইসলাম, নওয়াপাড়া ইনস্টিটিউটের সহ-সভাপতি ইমদাদুল হক ইমু, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মঈনুর জহুর মুকুল, প্রধান শিক্ষক আলমগীর হোসেন, শিক্ষক এস এম ফারুক আহমেদ, নওয়াপাড়া প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক এস জেড মাসুদ তাজ, দপ্তর সম্পাদক শাহিন আহমেদ, ইউপি চেয়ারম্যান বিকাশ রায় কপিল, শেখ তৈয়েবুর রহমান, হাফিজুর রহমান, মফিজ উদ্দিনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও সূধিজনেরা।
এমএসএম / এমএসএম
চাঁপাইনবাবগঞ্জে ২ কেজি ৬৯৫ গ্রাম হেরোইন সহ একই পরিবারের ৪ জন আটক
ভোলার সমাজসেবা অফিসে ওপেন সিক্রেট: চাহিদা মতো বকশিস না দিলে ফাইলবন্দি এতিমখানার অনুদান
আদমদীঘিতে মদ ও গাঁজাসহ আটক তিনজনের জেল-জরিমানা
ত্রিশালে আড়াইফুট উচ্চতার শফিকুলকে স্বাবলম্বী হওয়ার জন্য সামগ্রী দিলেন ইউএনও
ব্রাহ্মণবাড়িয়া শহরের পুকুর-খাল-জলাশয় রক্ষায় ঢেউ'র ৭ দফা দাবি বাস্তবায়নে কর্মসূচি
উত্তাল সমুদ্রে বিচ্ছিন্ন হাতিয়ায় বন্ধ নৌ চলাচল
১৭ বছরে পুলিশকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে অপব্যবহার করা হয়েছে,এসপি শামীমা পারভীন
মনপুরায় অন্ধ বাবার পরিবার এখনো ঝুঁকিপূর্ণ ঘরে, নিরাপদ আশ্রয়ের জন্য প্রয়োজন আরও ৮ হাজার টাকা
ঠাকুরগাঁওয়ে মাদকসহ নারী গ্রেপ্তার
বোয়ালমারীতে বহিস্কৃত বি এন পি নেতার বিরুদ্ধে মাদ্রাসার জমি দখলের অভিযোগ
গুরুদাসপুরে ইসলাম ধর্ম অবমাননা করে হিন্দু যুবকের ফেসবুক পোস্ট, গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
মাদারীপুরে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান