ঢাকা সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬

কাপ্তাইয়ে এসএসসি ও সমমান পরীক্ষায় পাশের হার ৭৮.৬৮%, জিপিএ-৫ পেলো ৭৫ জন


অর্ণব মল্লিক, কাপ্তাই photo অর্ণব মল্লিক, কাপ্তাই
প্রকাশিত: ২৮-৭-২০২৩ দুপুর ২:১৫
সারাদেশে একযোগে শুক্রবার (২৮ জুলাই) সকাল ১০টায় এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। রাঙামাটি জেলার কাপ্তাই উপজেলায় এই বছর এসএসসি ও সমমান পরীক্ষায় পাশের হার ৭৮.৬৮% এবং মোট জিপিএ-৫ পেয়েছে ৭৫ জন শিক্ষার্থী। বিষয়টি নিশ্চিত করেছে কাপ্তাই শিক্ষা বিভাগ।
যার মধ্যে পাশের হার এসএসসি পর্যায়ে ৭৬.৫৪% এবং দাখিল পর্যায়ে ৯৭.৫৯%। 
 
কাপ্তাই মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার সোশেল চাকমা বিষয়টি নিশ্চিত করে জানান, ২০২৩ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিলো ১২১৫ জন। তৎমধ্যে পাশের সংখ্যা ৯৫৬ জন। এছাড়া মোট জিপিএ (৫) পেয়েছে ৭৫ জন শিক্ষার্থী। তবে দাখিল পরীক্ষায় কেউ জিপিএ-(৫) পাইনি বলে তিনি নিশ্চিত করেছেন।
 
এদিকে কাপ্তাই শিক্ষা বিভাগ থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী এইবছর কাপ্তাই উপজেলায় সর্বোচ্চ সংখ্যক জিপিএ(৫) এবং শতভাগ পরীক্ষার্থী উত্তীর্ণ হয়ে প্রথম অবস্থানে রয়েছে কাপ্তাই নৌবাহিনী স্কুল এন্ড কলেজ। বিদ্যালয়টি থেকে ৫১ জন শিক্ষার্থী জিপিএ(৫) পেয়েছে। এছাড়া কাপ্তাই বিউবো উচ্চ বিদ্যালয় থেকে ১৪ জন, কেপিএম স্কুল এন্ড কলেজ থেকে ৪ জন, নারানগিরি উচ্চ বিদ্যালয় থেকে ৪ জন, বড়ইছড়ি নুরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয় থেকে ১ জন এবং চিৎমরম উচ্চ বিদ্যালয় থেকে ১ জন শিক্ষার্থী জিপিএ-(৫) পেয়েছে।

এমএসএম / এমএসএম

দুর্গাপুরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে ৫৩তম গ্রীষ্মকালীন  ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

ঘোড়াঘাটে ৫৩ পরিবারের জন্য বরাদ্দকৃত বিল শর্ত ভেঙে তৃতীয় পক্ষকে ইজারা

খুলনা সিটি কর্পোরেশনের ৬০১ কোটি টাকার বাজেট ঘোষনা

​জামাত-বিএনপি দুই ভাইয়ের ক্ষমতার দাপটে সিআরবিসিতে বৃদ্ধের দোকান ভাঙচুর

নড়াইলে সর্বজনীন পেনশন মেলা অনুষ্ঠিত

কুড়িগ্রামে গোডাউন ভেঙে শতাধিক বস্তা সার লুট হওয়ার অভিযোগ

ধর্ষণ চেষ্টা মামলার আসামী জামিনে বেড়িয়ে এসে বাদীকে হত্যা চেষ্টা

কুড়িগ্রামে পুকুরে ডুবে খালাতো ভাইবোনের মৃত্যু

পেকুয়ায় দুই দফা হামলার পর বৃদ্ধের মৃত্যু

শালিখায় বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

অভয়নগরে বাগান থেকে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার

কোনাবাড়িতে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও এক শিক্ষার্থীর মৃত্যু