ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

রায়গঞ্জে গৃহবধুর চুল কর্তন গ্রেফতার দুই


সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ photo সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ
প্রকাশিত: ৩০-৭-২০২৩ বিকাল ৫:৪৮
সিরাজগঞ্জের রায়গঞ্জে কু-প্রস্তাব ও অসামাজিক কাজে রাজী না হওয়ায় গৃহবধূর  চুল কেটে দেওয়ার ঘটনার  দুই নারী আসামীকে  আটক করেছে থানা পুলিশ।আটককৃত আসামীরা হলো,উপজেলার কালিঞ্জা আদর্শগ্রাম এলাকার আলতাফ হোসেনের স্ত্রী ডলি খাতুন,একই এলাকার মৃত আব্দুর রহিমের স্ত্রী লিলি খাতুন। রোববার ৩০ জুলাই থানা পুলিশ এক অভিযানের ভিত্তিতে তাদের গ্রেফতার করে।
 
জানাযায়, উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের কালিঞ্জা ব্রীজের পূর্ব পাড়ে আদর্শ গুচ্ছ গ্রামের বাবলু হোসেন এর স্ত্রী মোছা মর্জিনা খাতুন (২৮) কে বিভিন্ন সময় অসামাজিক কাজ ও কু-প্রস্তাব দিত আব্দুর রহিম এর পুত্র আল মাহমুদ (২২), আলতাব হোসেন এর পুত্র সেরাজুল ইসলাম (২১) ও লিটন (২০)। গৃহবধু মর্জিনা খাতুন কুপ্রস্তাব রাজি না হওয়ার সময়ে বিভিন্ন সময়ে ভয়ভীতি প্রদর্শন করে আসত বখাটেরা। মঙ্গলবার প্রকৃতির ডাকে সাড়া পেলে টয়লেটের সামনে থেকে জোরপূর্বক মুখ চেপে পাটক্ষেতের দিকে নিয়ে যায় বখাটেরা। গৃহবধুর চিকিৎকারে স্বামী বাবলু এগিয়ে আসলেও তাকে বেধরক মারপিট করে তারা। বুধবার সকালে বখাটে আল মাহমুদ এর মাতা লিলি বেগম ও তার সহযোগীরা এসে মর্জিনা খাতুনকে ধরে মিথ্যা অপবাদ দিয়ে কেচি দিয়ে মাথার চুল কর্তন করে দেয়।
 
এ বিষয়ে রায়গঞ্জ থানার অফিসার্স ইনচার্জ ওসি আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম জানান,গৃহবধূর চুল কর্তনের ঘটনায় ভুক্তভোগী মর্জিনা খাতুন বাদি হয়ে শনিবার রাতে একটি মামলা দায়ের করে। মামলাটি থানা পুলিশ আমলে নিয়ে অভিযুক্ত দুই নারী আসামীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃতদের জেল হাজতে প্রেরণের প্রস্তুতি চলছে।

এমএসএম / এমএসএম

পানছড়িতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সমন্বয়ে সাংগঠনিক সভা

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান'র মৃত্যু: সর্বস্তরে শোক ও শ্রদ্ধা"

নেত্রকোণার পূর্বধলায় বাসে তল্লাশি,৪০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক

রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় বিলাইছড়ি উপজেলা ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা ও অর্থ প্রদান

তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ‎কুমিল্লা মহানগরী জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল

কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

বালাগঞ্জে ব্রীজ নির্মাণে মুখোমুখি গ্রামবাসী

হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার

ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা

দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক

বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক

গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার

মাদক, জুয়া ও ইভটিজিংয়ে জড়িতরা সমাজের শত্রু, তাদের ছাড় নয়: এমপি আব্দুল মহিত তালুকদার