ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

বিদ্যুৎ-জ্বালানি সাশ্রয়ে ইবিতে অনলাইন ক্লাস


মুতাছিম বিল্লাহ রিয়াদ, ইবি photo মুতাছিম বিল্লাহ রিয়াদ, ইবি
প্রকাশিত: ৩০-৭-২০২৩ বিকাল ৬:৩০

চলমান পরিস্থিতিতে বিদুৎ ও জ্বালানি সাশ্রয়ে প্রতি সপ্তাহে সোমবার অনলাইন ক্লাস নেয়ার সিদ্ধান্ত নিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) কর্তৃপক্ষ। রবিবার (৩০শে জুলাই) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন।

রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ এম আলী হাসান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, করোনা মহামারী ও বৈশ্বিক পরিস্থিতির কারণে সরকারী নির্দেশনা মোতাবেক উন্নয়ন প্রকল্পের ব্যয়, রেভিনিউ খাতের ব্যয় সাশ্রয় ও হ্রাস করা, জ্বালানী ও বিদ্যুৎ খাতের ব্যয় ২৫% সাশ্রয় করা আবশ্যক। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্বকারী সবার মতামত গ্রহণ করা হয়েছে এবং সহমত পোষণ করেছেন। এমতাবস্থায় প্রতি সপ্তাহে সোমবার অনলাইনে ক্লাস পরিচালনার জন্য সকল শিক্ষকদের অনুরোধ করা যাচ্ছে। বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাসমূহ সোমবার অনুষ্ঠিত হবে না আর বিশ্ববিদ্যালয়ের অফিসসমূহ যথারীতি চলবে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান বলেন, বর্তমান পরিস্থিতির আলোকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিভিন্ন ডিন ও বিভাগের সভাপতিসহ সংশ্লিষ্ট সকল দপ্তরে চিঠি পাঠানো হয়েছে। হয়তো আগামী সপ্তাহ থেকেই সিদ্ধান্ত কার্যকর হবে।

এমএসএম / এমএসএম

গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি

গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

​ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন

ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়

পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক

পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত

অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন

এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে

বাকৃবিতে বিশ্ব ডিম দিবসে ৪ হাজার ডিম বিতরণ

পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ