ঢাকা বৃহষ্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

নাচোলে সন্ত্রাসি হামলায় সাংবাদিক সুফিয়ান গুরুতর আহত


নাসিম, নাচোল photo নাসিম, নাচোল
প্রকাশিত: ৪-৮-২০২১ দুপুর ২:২৮

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে সন্ত্রাসীদের হামলায় সাংবাদিক সুফিয়ান গুরুতর আহত হয়ে নাচোল হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় সুফিয়ান বাদী হয়ে নাচোল থানায় একটি অভিযোগ করেছেন।

এলাকাবাসী ও অভিযোগ সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার (৩ ‍আগস্ট) বিকেল ৪টা ১৫ মিনিটের দিকে উপজেলা পরিষদ চত্বরে দৈনিক প্রভাতি খবরের নাচোল প্রতিনিধি ও দৈনিক আমাদের রাজশাহীর চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি আবু সুফিয়ান পেশাগত দায়িত্ব পালনের জন্য উপজেলা পরিষদ চত্বরে গেলে কিছু বুঝে ওঠার আগেই ওতপেতে থাকা নাচোলের ইসলামপুর গ্রামের সায়েরা খাতুন মালার (অবসরপ্রাপ্ত সেবিকা) ছেলে সাংবাদিক আবু সুফিয়ানকে মোটরসাইকেল থেকে জোরপূর্বক নামিয়ে জনিসহ অজ্ঞাতনামা ১০-১২ জন সন্ত্রাসী লাঠিসোটা, লোহার রড দিয়ে বেধড়ক মারধর শুরু করে। একপর্যায়ে জনি লোহার রড দিয়ে সাংবাদিক সুফিয়ানকে হত্যার উদ্দেশ্যে মাথায় ও বুকে আঘাত করলে গুরুতর জখম হন। ওই সময় তার বুক পকেটে থাকা ৯ হাজার ৫৫০টাকা ও একটি স্যামসাং এম-৩০-এস স্মার্টফোন ছিনিয়ে নেয়। পরে সাংবাদিক সহকর্মী ও স্থানীরা তাকে উদ্ধার করে নাচোল স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করেন।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, জনি মাদকসেবী ও মাদক বিক্রেতা হিসেবে পরিচিত। সে চাাঁদাবাদিসহ বিভিন্ন প্রতারণামূলক কর্মকাণ্ডের সাথে জড়িত। ইতোমমধ্যে সে বিভিন্ন মামলা জেল খেটেছে। বর্তমানে কিশোর গ্যাংসহ বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ডে জড়িত।

এ বিষয়ে জনির সঙ্গে একাধিকবার মোবইল ফোনের মাধ্যমে যোগাযোগের চেষ্টা করলেও তাকে পাওয়া যায়নি।

এ ব্যাপারে নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম রেজার সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, অভিযোগ পেয়েছি। তদন্তসাপেক্ষে আইগত ব্যবস্থা নেয়া হবে।

এমএসএম / জামান

কুতুবদিয়ায় নজরুল বর্ষ ২০২৬ উপলক্ষে প্রতিযোগিতার পুরস্কার ও সনদ বিতরণ

কুবি ছাত্রী ও তাঁর মাকে হত্যার দায়ে কবিরাজের মৃত্যুদণ্ড

কুষ্টিয়া সরকারি কলেজে ডিবির ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলা

আদমদীঘিতে ১০ নারী পেলেন সেলাইমেশিন, ১৩ প্রতিবন্ধী পেলেন হুইল চেয়ার

টাঙ্গাইল বিসিকে পরিবেশ অধিদপ্তরের অভিযান: এইচ আর পি মেটালকে ৩০ হাজার টাকা জরিমানা

সোনারগাঁয়ে ৫ বছর বয়সী শিশুকে ধর্ষণের চেষ্টা অভিযুক্ত ব্যক্তিকে আটক করেছে পুলিশ

রৌমারীর ব্রম্মপুত্র নদীর চরে অপরিকল্পিত ভাবে ড্রেজিং, ভাঙন ঝুঁকিতে স্থানীয়রা

সিংড়ায় বিভাগীয় উপপরিচালককে সংবর্ধনা প্রদান

পাকশীতে অগ্রদূত সংঘ টি-টোয়েন্টি টুর্নামেন্টের উদ্বোধন, উদ্বোধনী ম্যাচে ভেড়ামারা কিংসের জয়

ত্রিশালে ভুল চিকিৎসায় চার গরুর মৃত্যুর অভিযোগ, বিচার দাবি খামারির

ডাক্তার মান্নান-কে ‘দেশ মেডিকেয়ার’-এর সংবর্ধনা

উলিপুরে মারকাযুস সুন্নাহ ইসলামিক রিসার্চ সেন্টারের উদ্যোগে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

পরীক্ষার খাতায় সরকারের কাছে বউ চাইলেন কলেজছাত্র: অধ্যক্ষের নোটিশ