ঢাকা রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে ৭দিনব্যাপী বৃক্ষমেলা শুরু


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি photo চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১-৮-২০২৩ বিকাল ৫:৩
"গাছ লাগিয়ে যত্ন করি, সুস্থ প্রজন্মের দেশ গড়ি" এ প্রতিপাদ্য'কে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জ জেলা  ৭ দিনব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন করা হয়েছে।
 
মঙ্গলবার (০১ জুলাই) সকালে চাঁপাইনবাবগঞ্জ বন বিভাগের আয়োজনে ও জেলা প্রশাসনের সহযোগিতায় ডিসির' কার্যালয় চত্বর থেকে এক বর্ণাঢ্য র‌্যালি জেলা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে বঙ্গবন্ধু মঞ্চে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ সদর -৩ আসনের এমপি আব্দুল ওদুদ বিশ্বাস। 
 
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট এ কে এম গালিভ খাঁন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, জেলা পুলিশ সুপার ছাইদুল হাসান (পিপিএম সেবা), জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব রুহুল আমিন, রাজশাহী বিভাগীয় বন কর্মকর্তা রফিকুজ্জামান শাহ্, বীর মুক্তিযোদ্ধা  অ্যাডভোকেট আব্দুস সামাদ প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন, সহকারী বন সংরক্ষক মেহেদীজ্জামান। এছাড়াও উপস্থিত ছিলেন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আফাজ উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক আহমেদ মাহবুব উল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার রওশান আলী সহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিগন এবং প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়া সাংবাদিকবৃন্দ। 
উক্ত বৃক্ষ মেলাটি চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের চত্বরে ৭দিনব্যাপি এ মেলায় ২০টি স্টল রয়েছে। সেখানে বিভিন্ন জাতের গাছের চারা সহ ঔষধি গাছ প্রদর্শিত হচ্ছে। প্রতিদিন সকাল ৯ টা থেকে রাত ৯ টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।

এমএসএম / এমএসএম

মা ও শিশুর স্বাস্থ্যসেবায় পানছড়িতে সেনাবাহিনীর বিশেষ প্রশিক্ষণ

ধামইরহাটে ইসলামী ছাত্রশিবির কর্তৃক কৃতি শিক্ষার্থীদের এপ্লাস সংবর্ধনা প্রদান

বাগেরহাটে চাঞ্চল্যকর নারীসহ ৩ জন হত্যাকান্ডের মুল আসামী গ্রেফতার, রহস্য উৎঘাটন

কমলগঞ্জে অটোরিকশা থেকে চাঁদা আদায় নিয়ে হামলার অভিযোগ

টাঙ্গাইলে পরিবেশ দূষণ প্রতিরোধে ইটভাটা মালিকদের সাথে পরিবেশ অধিদপ্তরের মতবিনিময়

মিরসরাইয়ে গনমাধ্যমকর্মীর উপর হামলার প্রতিবাদে প্রতিবাদ ও মানবন্ধন

ফুলছড়ির চরাঞ্চলে কৃষকদের ভোগান্তি, বাড়তি সার মজুদের অভিযোগ

দ্বিপাক্ষিক বৈঠকে হিলিতে ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার

সবুজ বিলাইছড়ি গড়ার প্রত্যয়ে উপজেলা প্রশাসনের বৃক্ষরোপণ কর্মসূচি

কুড়িগ্রামে সার না পেয়ে কৃষকদের ক্ষোভ, ডিলারের গোডাউনে ভাঙচুর

অবৈধভাবে বিপুল পরিমাণ সার মজুত: শ্রীপুরে বাড়ি ও দোকানে অভিযান চালিয়ে ৩২৮ বস্তা সার উদ্ধার

বিলাইছড়িতে দুই ইউএনওকে ঘিরে বিদায় ও বরণ সংবর্ধনা

সান্তাহারে স্টেশনের পাশে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা