কর্ণফুলীতে শখের বসে বড়সি ফেলে পেলেন ২৩ কেজির কোরাল
কর্ণফুলী নদীতে শখের বসে মাছ শিকারে বড়সি ফেলে প্রায় ২৩ কেজি ২শত গ্রাম ওজনের একটি বড় কোরাল মাছ পেলেন কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের (পিডিবি) কর্মচারী মোঃ আলী হোসেন। গত মঙ্গলবার কাপ্তাই পিডিবি এলাকা সংলগ্ন কর্ণফুলী নদীর অংশে বড়সির মাধ্যমে কোরাল মাছটি ধরা পড়ে। এছাড়া বিশাল এই কোরাল মাছটি ২৩ হাজার টাকায় বাজারে বিক্রিও করেছেন তিনি।
বিষয়টি নিশ্চিত করে মোঃ আলী হোসেন এর মেয়ে আরফিনা আক্তার প্রমি জানান, আমার বাবা অনেকটা শখের বসে আগে থেকেই বড়সি দিয়ে কর্ণফুলী নদীতে মাছ শিকার করতেন। এর আগেও তিনি নদীতে বেশ বড় বড় মাছ পেয়েছেন। প্রায় ৩০ কেজি ওজনের কোরাল মাছ নদীতে পাওয়ার রেকর্ড আছে আমার বাবার। এদিকে ২৩ কেজি ওজনের এই কোরাল মাছটি আমার বাবা বড়সির মাধ্যমে পেয়েছেন এবং পাওয়ার সাথে সাথে মাছটি কিনতে বেশ ক্রেতা ছুটে আসেন। পরে ২৩ হাজার টাকায় মাছটি বিক্রয় করা হয়।
কাপ্তাই উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ আরিফুর রহমান জানান, কর্ণফুলী নদীতে ২৩ কেজি ওজনের কোরাল মাছ পাওয়া গেছে এটা সত্যি আমাদের জন্য অনেক আনন্দের খবর। কেননা একসময় বিভিন্ন কল কারখানার বিষাক্ত বর্জ্য পদার্থে দূষিত হতো কর্ণফুলী নদী। যার ফলে মাছের প্রজনন কমে গিয়েছিলো। বর্তমানে কর্ণফুলী নদী দূষণমুক্ত রাখতে বেশ কিছু পদক্ষেপ গ্রহন করাতে এর সুফল পাওয়া যাচ্ছে। এতে আস্তে আস্তে কর্ণফুলী নদীতে মাছের প্রজনন বাড়বে এবং এর সুফল সবাই পাবে।
এমএসএম / এমএসএম
দুর্গাপুরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ
ঘোড়াঘাটে ৫৩ পরিবারের জন্য বরাদ্দকৃত বিল শর্ত ভেঙে তৃতীয় পক্ষকে ইজারা
খুলনা সিটি কর্পোরেশনের ৬০১ কোটি টাকার বাজেট ঘোষনা
জামাত-বিএনপি দুই ভাইয়ের ক্ষমতার দাপটে সিআরবিসিতে বৃদ্ধের দোকান ভাঙচুর
নড়াইলে সর্বজনীন পেনশন মেলা অনুষ্ঠিত
কুড়িগ্রামে গোডাউন ভেঙে শতাধিক বস্তা সার লুট হওয়ার অভিযোগ
ধর্ষণ চেষ্টা মামলার আসামী জামিনে বেড়িয়ে এসে বাদীকে হত্যা চেষ্টা
কুড়িগ্রামে পুকুরে ডুবে খালাতো ভাইবোনের মৃত্যু
পেকুয়ায় দুই দফা হামলার পর বৃদ্ধের মৃত্যু
শালিখায় বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
অভয়নগরে বাগান থেকে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার
কোনাবাড়িতে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও এক শিক্ষার্থীর মৃত্যু
Link Copied