ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

সাবেকমন্ত্রী আবুল কালাম আজাদের সাথে পুলিশ সুপারের সৌজন্য সাক্ষাৎ


জামিল, জামালপুর photo জামিল, জামালপুর
প্রকাশিত: ২-৮-২০২৩ দুপুর ৩:১৭
জামালপুরের নবাগত পুলিশ সুপার কামরুজ্জামান সাবেক তথ্যমন্ত্রী জামালপুর-১ আসনের এমপি আবুল কালাম আজাদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন। বুধবার (২ আগস্ট) সকাল সাড়ে ১১টায় বকশীগঞ্জ উপজেলার জামিরবাগে পুলিশ সুপার কামরুজ্জামান সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় পুলিশের অন্যান্য কর্মকর্তা ছাড়াও দেওয়ানগঞ্জ সার্কেলের এএসপি সুমন মিয়া ও বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ সোহেল রানা উপস্থিত ছিলেন।
 
সৌজন্য সাক্ষাতে নবাগত পুলিশ সুপার কামরুজ্জামান জেলার সার্বিক পরিস্থিতির উন্নয়নে ও জনবান্ধব পুলিশি কার্যক্রমে সাবেক তথ্যমন্ত্রী জামালপুর-১ আসনের এমপি আবুল কালাম আজাদের সহায়তা চান। পুলিশ সুপার বলেন, অতীতের মত আমাকেও সহায়তা করলে জামালপুরের পুলিশ আরও অধিকতর জনবান্ধব ও কর্মতৎপর হয়ে উঠবে।
 
নবাগত পুলিশ সুপারকে ধন্যবাদ জানিয়ে সাবেক মন্ত্রী জামালপুর-১ আসনের এমপি আবুল কালাম আজাদ বলেন, আমার দলের প্রতিটি নেতাকর্মী আপনার সকল ভালো কর্মে সহায়তা করবে। পুলিশি সেবা জনগণের দ্বারপ্রান্তে পৌঁছাতে বর্তমান সরকার ও সরকারি দলের লোকজন খুবই আন্তরিক। কাজেই জনগণের কল্যাণে কাজ করতে পুলিশের প্রতি সব সময় আর্শিবাদ থাকবে।
 
এছাড়াও এমপি আবুল কালাম আজাদ পুলিশ সুপারের মাধ্যমে জামালপুর জেলার সকল পুলিশ ও পুলিশ পরিবারের সদস্যদের সার্বিক খোজঁ খবর নেন।

এমএসএম / এমএসএম

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান