আগামী দিনে সাংবাদিক হতে হলে নূূন্যতম স্নাতক পাস হতে হবে
বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মো. নিজামুল হক নাসিম বলেছেন, আগামী দিনে সাংবাদিকতা করতে হলে প্রেস কাউন্সিলের সনদ নিতে হবে। এ ছাড়া কেউ নিজেকে সাংবাদিক পরিচয় দিতে পারবেন না। বুধবার (২ আগস্ট) দুপুরে গোপালগঞ্জ সার্কিট হাউসের সম্মেলনকক্ষে এক সেমিনার ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
‘সংবাদপত্র ও সাংবাদিকতার মান সংরক্ষণে সাংবাদিকতার নীতি ও নৈতিকতা এবং সাংবাদিকতার আচরণবিধি প্রতিপালন’ শিরোনামের এই সেমিনারের আয়োজন করে বাংলাদেশ প্রেস কাউন্সিল।প্রেস কাউন্সিলের চেয়ারম্যান আরও বলেন, আগামী দিনে সাংবাদিক হতে হলে নূন্যতম স্নাতক পাস হতে হবে। শিক্ষাগত যোগ্যতা এর চেয়ে কম থাকলে সাংবাদিকতার পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। সংবাদপত্রের নিয়োগপত্র, শিক্ষাগত যোগ্যতার সনদএসব যাচাই–বাছাই করে তবেই একজনকে প্রেস কাউন্সিলের সনদ দেওয়া হবে।মো. নিজামুল হক নাসিম বলেন, সাংবাদিকতার মানোন্নয়নে প্রেস কাউন্সিল আইন সংশোধন, নীতিমালা তৈরি ও সারা দেশে সাংবাদিকদের ডেটাবেজ তৈরিসহ নানামুখী উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, মালিকপক্ষ থেকে বেতন-ভাতা পেতে হলে পেশাদার সাংবাদিকদের ঐক্যবদ্ধ হতে হবে। সাংবাদিকরা যদি আইন মেনে চলেন তাহলে আমার বিশ্বাস তারা সাংবাদিক হিসেবে আরো সুনাম অর্জন করতে পারবেন এবং মানুষের উপকারে আসবেন। আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গঠনে বাস্তব ও ন্যায়সঙ্গত লেখনীর মাধ্যমে সাংবাদিকদের এগিয়ে আসার জন্য তিনি উপস্থিত সবার প্রতি আহ্বান জানান।
অতিরিক্ত জেলা প্রশাসক আমিনুর রহমান এর সভাপতিত্বে আয়োজিত সেমিনারে উপস্থিত ছিলেন, প্রেস কাউন্সিলের সদস্য উৎপল কুমার সরকার, অতিরিক্ত পুলিশ সুপার মোহাইমিনুল ইসলাম, জেলা তথ্য অফিসার মুঈনুল ইসলাম, দৈনিক বর্তমান গোপালগঞ্জ এর সম্পাদক ও বৈশাখী টেলিভিশনের জেলা প্রতিনিধি শেখ মোস্তফা জামান, সিনিয়র সাংবাদিক রবিন্দ্রনাথ অধিকারী, সৈয়দ মুরাদুল ইসলাম, বিএম জুবায়ের আহম্মেদ, প্রসূন মন্ডল, দৈনিক সকালের সময় প্রতিনিধি এমটি রহমান মাহমুদ সহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
এর আগে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যানের বিচারপতি মোঃ নিজামুল হক নাসিম। টুঙ্গিপাড়া পৌঁছে তিনি বঙ্গবন্ধুর সমাধিসৌধের বেদীতে পুস্পস্তবক অর্পণ করে শোকাবহ আগস্টের বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন।
এরপর তিনি পবিত্র ফাতেহাপাঠ করে বঙ্গবন্ধু সহ ৭৫ এর ১৫ আগস্টের কালরাতে নিহত সকল শহীদের রুহের মাগফিরাত কামনায় ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য, সাফল্য ও দীর্ঘায়ূ কামনায় প্রার্থনা করা হয়। পরে প্রেস কাউন্সিলের চেয়ারম্যানের বিচারপতি মোঃ নিজামুল হক নাসিম বঙ্গবন্ধু সমাধিসৌধের প্রশাসনিক ভবনে রক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন। এ সময় বাংলাদেশ প্রেস কাউন্সিলের সদস্য মোজাফফর হোসেন পল্টু, এম.জি কিবরিয়া চৌধুরী, উৎপল কুমার সরকার, প্রেস কাউন্সিলের সচিব শ্যামল চন্দ্র কর্মকার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
দশমিনায় অনুদান না দেওয়ায় কৃষি ব্যাংকে হামলা ও ভাঙচুরের অভিযোগ
ঘোড়াঘাটে নাশকতার মামলায় ভাইস চেয়ারম্যান-ইউপি চেয়ারম্যানসহ ৩৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২
টাঙ্গাইলে বৃদ্ধা মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড
মাদ্রাসা শিক্ষককে মারধর, বিচারের দাবিতে মানববন্ধন
পাবনায় বিশিষ্ট শ্রমিক নেতা হারিক হোসেনের শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
জলবায়ু ক্ষতিপূরণ ও টেকসই বেড়িবাঁধের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
উজিরপুরে নাশকতা ও বিশৃঙ্খলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ
হাকিমপুরে বিস্ফোরক মামলায় যুবলীগ নেতাসহ গ্রেপ্তার তিন
রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি জাহাঙ্গীর আলম চার দিনের রিমান্ডে
মাদারীপুরে নিখোঁজের ৪ দিন পর পরিত্যক্ত ডোবা থেকে লাশ উদ্ধার
দেশব্যাপী সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে নোবিপ্রবিতে শিক্ষকদের মানববন্ধন
ঠাকুরগাঁওয়ে নবনির্বাচিত এমপি মির্জা ফয়সল আমিনকে সংবর্ধনা