দামুড়হুদার দুধপাতিলায় আওয়ামী লীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত
দামুড়হুদা উপজেলার হাউলী ইউনিয়নে আওয়ামী লীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেলে হাউলী ইউনিয়নের দুধপাতিলা স্কুল মাঠে ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। দুধপাতিলা ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শাহজাহান আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হাউলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আলী আহাম্মদ সোনা। বিশেষ অতিথি ছিলেন হাউলী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সাঈদ খোকন। উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা মুনছুর আলী, বীর মুক্তিযোদ্ধা ছাবের আলী, রেজাউল হক, লোকনাথপুর ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মহিদুল হক সেন্টু, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, হাউলী ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আদিল হোসেন, হাউলী ইউনিয়ন যুবলীগের সভাপতি আয়ুব আলী স্বপন, সহসভাপতি জিল্লুর রহমান খোকন, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বিপ্লব, প্রচার সম্পাদক কামরুল ইসলাম মিফতা, যুবলীগ নেতা জহুরুল ইসলাম ফকির, সাম্পান শাহ, তারেক শাহ, হাসান শাহ, রাসেল শাহ, হাউলী ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক রাসেল আহাম্মেদ, যুগ্মআহবায়ক রায়হানুল ইসলামসহ স্থানীয় আওয়ামী লীগ যুবলীগ ও ছাত্র লীগের নেতাকর্মী বৃন্দ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি বলেন, আগস্ট মাস, শোকের মাস। এই মাসেই একদল বিপথগামী সেনা সদস্য বঙ্গবন্ধুকে নির্মমভাবে হত্যা করেছিল। তিনি বঙ্গবন্ধুসহ ১৫ আগস্টে নিহত সকল শহীদের রুহের মাগফেরাত কামনা করেন। তিনি আরও বলেন, সামনেই জাতীয় নির্বাচন। ভূল বুঝাবুঝি বাদ দিয়ে সকলে এক হতে হবে এবং নৌকার বিজয় সুনিশ্চিত করে আবারও শেখ হাসিনাকে রাষ্ট্রীয় ক্ষমতায় আনতে হবে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউপি সদস্য শহিদুল ইসলাম।
এমএসএম / এমএসএম
২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ
অগ্রণী ব্যাংকের বাগেরহাটের কচুয়ায় ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে ক্যাম্পেইন কর্মসুচী
লাকসামে মশার যন্ত্রনায় মানুষ অতিষ্ট
ধামরাইয়ে নদী থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার
দুর্গাপুরে সোমেশ্বরী নদীতে দু‘টি সেতু নির্মাণে এলাকা পরিদর্শন করলেন প্রকল্পের পরিচালক
শরণখোলায় নিখোঁজের ৩ দিন পর শিশুর লাশ উদ্ধার
তেঁতুলিয়ায় দুই অভিযানে ৫৮ বস্তা সার জব্দ
রায়গঞ্জে অধিকারবঞ্চিত মানুষের পাশে চার দশকের বেশি সময়, নিজেরা করি’র ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী
মুকসুদপুর উপজেলা বিএনপির সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. আজিজুর রহমান শামীমের বহিষ্কারাদেশ প্রত্যাহার
তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮ গরু চুরি
বিমান মন্ত্রীর উপস্থিতিতে শেরপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
গড়াই নদীতে বাড়ছে পানি,তলিয়ে গেছে বসতবাড়ি ও ফসল