ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

১২ আনসার ব্যাটালিয়নের ডেঙ্গু প্রতিরোধে লিপলেট বিতরণ ও র‍্যালী


ইসমাইল হোসেন, লামা photo ইসমাইল হোসেন, লামা
প্রকাশিত: ৩-৮-২০২৩ দুপুর ৪:২
ডেঙ্গু বর্তমান সময়ে প্রকট আকার ধারণ করেছে। প্রতিদিন মৃত্যুর মিছিল দীর্ঘায়িত হচ্ছে। দেশের হাসপাতালগুলোতে রোগীদের জায়গা দেওয়া সম্ভব হচ্ছে না। শহরের সীমানা পেরিয়ে গ্রামীণ জনপদেও ডেঙ্গু রোগীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ডেঙ্গু বিষয়ে এখনো সাধারণ মানুষের অনেক অজ্ঞতা রয়েছে। এরই ধারাবাহিকতায় ডেঙ্গু প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লামা ১২ আনসার ব্যাটালিয়নের উদ্যোগে বৃহস্পতিবার (০৩ আগস্ট) দুপুর ১২টায় এক সচেতনতামূলক র‍্যালী ও স্থানীয় পাহাড়ি বাঙ্গালী জনগণের মাঝে লিপলেট বিতরণ করা হয়েছে। 
 
উক্ত প্রচারণায় উপস্থিত ছিলেন ১২ আনসার ব্যাটালিয়নের পরিচালক মুহাম্মদ নূরে আলম সিদ্দিকী। আরো উপস্থিত ছিলেন, সহকারী পরিচালক আল-আমীন ও কোম্পানী কমান্ডার মোঃ মনিরুল ইসলাম, কোম্পানী কমান্ডার মুহাম্মদ রকিবুল হাসান এবং ব্যাটালিয়নের অন্যান্য সদস্যবৃন্দ। 
 
১২ আনসার ব্যাটালিয়ন পরিচালক মুহাম্মদ নূরে আলম সিদ্দিকী বলেন, দেশের যে কোন বিষয়ে ও দুর্যোগে এগিয়ে আসে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। আমাদের এই ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম চলমান থাকবে।

এমএসএম / এমএসএম

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন মনোনয়নপত্র দাখিল করলেন রাষ্ট্রপতির ছোটভাই মির্জা ফয়সল আমীন

ইউপি নির্বাচনকে সামনে রেখে আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ

হাটহাজারী ডেঙ্গু প্রতিরোধে পরিছন্নতা অভিযান বাস্তবায়ন লক্ষ্যে পর্যায়লোচনা সভা

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে শ্রমিক ফেডারেশনের বিক্ষোভ

মিরপুর মাহমুদা চৌধুরী কলেজে একাদশ ও স্নাতক শ্রেণির নবীনবরণ অনুষ্ঠিত

মাদারীপুরে দেশীয় অস্ত্রসহ কিশোর আটক

পটুয়াখালীর বাউফলে হত্যা মামলার রায়ে স্বামী-স্ত্রী দন্ডিত

ঘোড়াঘাটে স্বামীকে ফিরে পেতে স্ত্রী-সন্তানের সংবাদ সম্মেলন

নোয়াখালীতে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মতবিনিময় সভায় জনস্রোত

ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান

সরাইল-নাসিরনগর-লাখাই মহাসড়কের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

লামায় জুমের জমিতে হাত-পা বাঁধা ব্যক্তির মরদেহ উদ্ধার: এলাকায় চাঞ্চল্য

কুষ্টিয়ায় বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা