ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

পটুয়াখালীর কলাপাড়ায় সেই নৌ-অ্যাম্বুলেন্সগুলো এখন পরিত্যক্ত


সাঈদ ইব্রাহিম (পটুয়াখালী) photo সাঈদ ইব্রাহিম (পটুয়াখালী)
প্রকাশিত: ৩-৮-২০২৩ বিকাল ৫:৪৮
পটুয়াখালীর কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জন্য দেওয়া নৌ-অ্যাম্বুলেন্সটি অচল অবস্থায় পড়ে আছে। আন্ধারমানিক নদের তীরে হ্যালির্পোট পয়েন্টে। ২০১৮ সালের কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে একটি নৌ-অ্যাম্বুলেন্স উপহার দেওয়া হয়। এ অ্যাম্বুলেন্সের জন্য স্থায়ীভাবে চালক নিয়োগ করা হয়নি। এসব কারণে বেশির ভাগ ক্ষেএে স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তৃপক্ষই এ নৌযান পরিচালনায় আগ্রহী নয়। সাধারণ মানুষও তাই কাঙ্খিত সেবা পাচ্ছে না। কিন্তু সেটিতে একজন রোগীও বহন করা হয়নি। উপজেলার বিভিন্ন গ্রাম থেকে ঝুঁকি নিয়ে নৌকায়, লঞ্চ , ট্রলার, ভ্যানে করে হাসপাতালে যেতে কষ্ট হয় রোগীদের। রাঙ্গাবালী সাগর ও নদীবেষ্টিত এলাকা পাঁচটি ইউনিয়নের সমন্বয়ে উপজেলার যোগাযোগ বিচ্ছিন্ন বদ্বীপ উপজেলা রাঙ্গাবালী। এ উপজেলায় দেড় লক্ষাধিক মানুষের বসবাস। জেলা শহরে যেতেই ৭০ কিলেমিটার নদী পাড়ি দিতে হয়। উপজেলায় উন্নত সেবা ব্যবস্থাসহ গর্ববর্তী মহিলাদের সেবা নিশ্চিতের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপহারদেন এই নৌ-অ্যাম্বুলেন্স।
 
সূত্রমতে জানা যায়, উদ্বোধনের এক বছরের মধ্যে তলায় ফুটো হয়ে অচল হয়ে পড়ে আছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেকে দেওয়া নৌ-অ্যাম্বুলেন্সটি। এটি এখন উপজেলার আন্ধারমানিক নদের পানিতে তলিয়ে আছে। তবে ভাটার সময় কিছুটা জেগে ওঠে। ব্যবহার না হওয়ায় খুলে রাখা হয়েছে এর ইঞ্জিন। এখন নৌ-অ্যাম্বুলেন্সের বেশির ভাগই হয় এখন পরিত্যক্ত। চলাচলের অনুপযোগী হয়ে পড়ে আছে। তবে এগুলো চালাতে কোনো নীতিমালা করা হয়নি, তৈরি করা হয়নি চালকের পদও। এতে এসব নৌ-অ্যাম্বুলেন্সও রোগী পরিবহনে কোনো ভূমিকা রাখেনি। দুর্গম ও চরাঞ্চলের মানুষকে জরুরি স্বাস্থ্যসেবা দেওয়ার লক্ষন নেই।
নৌ-অ্যাম্বুলেন্সগুলো বরাদ্দ দেওয়া হয়েছিল। কিন্তু নৌপথে রোগী পরিবহনের এসব যানের সেবা কেউ পায়নি। যথাযথ পরিকল্পনা ছাড়া এ প্রকল্প হাতে নেওয়ায় কেবল অর্থের অপচয় হয়েছে বলে মনে করেন স্থানীয়রা। নৌ-অ্যাম্বুলেন্সটি দেয়ার সহযোগিতা করেছে কমিউনিটি বেইজড হেলথ কেয়ার (সিবিএইচসি) স্বাস্থ্য অধিদপতরের স্বাস্থ্য বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রনালয়। উদ্দেশ্য ছিল উপজেলার ১২টি ইউনিয়ন ও পাশ্চবর্তী রাঙ্গাবালী পাঁচটি মোট ১৭টি ইউনিয়নের রোগীদের পরিবহনে এটি ব্যবহৃত হবে। 
 
বৃহস্পতিবার সরেজমিনে গিয়ে দেখা যায়, ব্যবহার না হওয়ায় এরই মধ্যে অ্যাম্বুলেন্সটির ইঞ্জিন অকেজো হয়ে গেছে। এর অবকাঠামোগত অবস্থাও জরাজীর্ণ। বিকল হওয়ার পর আর ঠিক করা হয়নি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নৌ-অ্যাম্বুলেন্স সেটিও কোনো কাজে আসেনি। দীর্ঘদিন অব্যবহৃত থাকতে থাকতে নষ্ট হয়ে পড়ে আছে। 
 
কৃষক রমিজ প্যাদা দৈনিক সকালের সময়কে বলেন, উপজেলার অধিকাংশ এলাকার মানুষ জানেনই না তাঁদের এলাকার রোগী পরিবহনের জন্য হাসপাতালে একটি নৌ-অ্যাম্বুলেন্স আছে। 
 
কলাপাড়া উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিন্ময় হাওলাদার দৈনিক সকালের সময়কে জানান, শুরু থেকেই এ অ্যাম্বুলেন্স নিয়ে স্থানীয় মানুষ জনের মধ্যে কোনো আগ্রহ দেখা যায়নি। এ কারণে এটিকে ফেরত নেওয়ার জন্য আমরা স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্ট দপ্তরে কয়েকবার চিঠি লিখেছি।’ এটি গ্রহন যোগ্য নয়। এর চেয়ে দ্রুত গতিতে গাড়ী পথে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসা যায়। এ উপজেলার সব জায়গায় যোগাযোগ ব্যবস্থা ভাল।

এমএসএম / এমএসএম

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত