দাবিকৃত ২ লাখ টাকা চাঁদা না পেয়ে
রূপগঞ্জে বেকারী মালিককে পিটিয়ে আহত, হামলা ভাংচুর
নারায়ণগঞ্জের রূপগঞ্জে দাবিকৃত ২ লাখ টাকা চাঁদা না পেয়ে সামাউন মোল্লা নামে এক বেকারী মালিককে পিটিয়ে আহত করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এসময় চাঁদাবাজরা বেকারীতে হামলা, ভাংচুর চালিয়েছে বলেও অভিযোগ রয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার হাটাবো এলাকায় এ ঘটনা ঘটে।
সামাউন মোল্লা জানান, তার হাটাবো এলাকায় মেসার্স প্রগতি এন্টারপ্রাইজ নামে একটি প্রতিষ্ঠান রয়েছে। স্থানীয় সন্ত্রাসী ফরহাদ, নজরুল, সিফাত মিলে সামাউন মোল্লার বেকারীতে এসে বিভিন্ন সময় ২ লাখ টাকা চাঁদা দাবি করে। এসময় তাদের দাবীকৃত চাঁদা না দিলে তাকে শান্তিমতো ব্যবসা পরিচালনা করতে দিবে না বলেও হুমকি ধামকি প্রদান করে। বৃহস্পতিবার দুপুরে সন্ত্রাসী ও চিহ্নিত মাদক ব্যবসায়ী ফরহাদ, নজরুল, সিফাতসহ কয়েকজন মিলে দেশীয় অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে সামাউন মোল্লার বেকারীতে প্রবেশ করে ভাংচুর শুরু করে। এসময় সামাউন মোল্লা বাঁধা দিলে সন্ত্রাসীরা তাকে এলোপাথারিভাবে পিটিয়ে গুরুতর আহত করে। এসময় তার ডাক-চিৎকারে কারখানার অন্যান্য শ্রমিকরা এগিয়ে আসলে সন্ত্রাসীরা হুমকি ধামকি দিয়ে চলে যায়। এ ব্যাপারে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা বিরুদ্ধে আনীত অভিযোগ মিথ্যে বলে দাবি করেন।
এ ব্যাপারে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ বলেন, এ ধরনের অভিযোগ পেয়েছি। তদন্ত মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।
এমএসএম / এমএসএম
সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির
মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ
সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার
সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার
আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা
সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন
জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান
তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত
স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও
রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত