আক্কেলপুরে করোনা আবহে বেড়েছে অপরাধপ্রবণতা
সারাবিশ্বে ছড়িয়ে পড়া অতিমারী করোনা ভাইরাসের (কোভিড-১৯) রোষানলে মানুষ যখন কর্মহীন, ঠিক এমন সময় জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় বেড়েছে হত্যা, ছিনতাই চুরি, মাদকের ব্যবহার ও আত্মহত্যার প্রবণতাসহ বিভিন্ন অপরাধ।
বিগত নব্বই দশকের দিকে যেমন ডালভর্তি ট্রাক, চিনিভর্তি ট্রাক, চালবোঝাই ট্রাকচালকদের হাত-পা বেঁধে মালামালসহ ছিনতাইয়ের ঘটনা ঘটত, তা বর্তমান সময়ের পূর্বে প্রায় বন্ধ ছিল। বর্তমান করোনা আবহে ফের বিভিন্ন অপরাধপ্রবণতা এ উপজেলায় লক্ষ্য করা যাচ্ছে।
গত কয়েক দিনে একটি খুন ও তিনটি আত্মহত্যর ঘটনা ঘটেছে। ব্যাটারিচালিত ভ্যান, বিভিন্ন যানবাহনের ব্যাটারিসহ চুরির ঘটনা ঘটছে প্রতিনিয়ত। গত এক সপ্তাহে পৌর এলাকার ২নং ওয়ার্ডেই প্রায় ৭টি চুরির ঘটনা ঘটেছে। গত এক মাসে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিষপান করে আত্মহত্যার চেষ্টা করে চিকিৎসা নিয়েছেন ১১ জন। প্রায়ই মাদক মামলা হচ্ছে থানায়।
এতে অনেকে মনে করছেন, পূর্বের অপরাধী চক্রটি কি আবার সক্রিয় হচ্ছে, নাকি মানুষের আয়-রোজগার কমেছে? প্রকৃত ঘটনা কোনটি? যেটিই হক, এসব অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি সকলকে সচেতন থেকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ববোধ জাগ্রত করে কমিউনিটির মাধ্যমে পুলিশসহ প্রশাসনকে সহায়তা করতে হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা।
এমএসএম / জামান
সুবর্ণচর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি নব কমিটির পরিচিতি ও আলোচনা সভা
ভোলার গ্যাস বদলে দিতে পারে দেশের জ্বালানির ভবিষ্যৎ
মাছ ধরার ট্রলারে মিলল বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি-পাঞ্জাবি
পেকুয়ায় শহীদ ওয়াসিমের কবর জিয়ারত, রাশেদ খানের নানা প্রতিশ্রুতি
টঙ্গীতে অপরাধীদের আতঙ্ক ওসি মাকছুদুল আলম, ৪০ দিনে গ্রেপ্তার ৪১৯
ডামুড্যায় নিখোঁজের ৬ ঘণ্টা পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, বাড়িতে আগুন
অস্ট্রেলিয়া-বাংলাদেশ স্পেশালাইজড ইন্টারন্যাশনাল হাসপাতাল বিষয়ে এক মতবিনিময় সভা
ফেনীতে এশিয়ান মেধা উন্নয়ন বৃত্তি ও সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত
রায়পুরে স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার: বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি
রায়গঞ্জে চালকল নিয়ে শঙ্কা, বিপাকে মিল মালিক-শ্রমিক
মিরসরাইয়ে ভূমি জবর দখলের প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন
টঙ্গীতে প্রশাসক গোল্ডকাপ ২০২৬ অনুষ্ঠিত : হাড্ডাহাড্ডি লড়াইয়ে বাসনকে হারিয়ে টঙ্গীর জয়