ঢাকা শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

মধুসূদন স্মরণ সমাবেশে মধুসূদন একাডেমি পুরস্কার পেলেন, সমীরণ দাস


সোহেল পারভেজ, কেশবপুর photo সোহেল পারভেজ, কেশবপুর
প্রকাশিত: ৫-৮-২০২৩ দুপুর ৩:৬

মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ‘মধুসূদন স্মরণ সমাবেশ’ অনুষ্ঠিত হয়।যশোরের কেশবপুরের সাগরদাঁড়ি মধুসূদন একাডেমির আয়োজনে, একাডেমির মিউজিয়ামে ও শিল্পকলা একাডেমির পৃষ্ঠপোষকতায় গত শুক্রবার দিন ব্যাপি দু’বাংলার বিশিষ্ট কবি,গবেষক ও কথা সাহিত্যিকের মিলন মেলা ঘটে।
প্রথম পর্বের অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন, কেশবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলাম। মধুসূদন জীবনীগ্রন্থ, মধুসূদন বিষয়ক সাময়িকী ও স্মারক উপহারের মধ্য দিয়ে অতিথিদের বরণ করে নেন, মধুসূদন একাডেমির উপপরিচালক কবি মকবুল মাহফুজ। স্বাগত বক্তৃতা করেন, মধুসূদন একাডেমির পরিচালক,মধুসূদন গবেষক কবি খসরু পারভেজ। মধুসূদন একাডেমির সহ-সভাপতি ডাঃ আবুবকর সিদ্দিক-এর সভাপতিত্বে এবং সাংস্কৃতিক কর্মী কবি উজ্জ্বল ব্যানার্জীর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তৃতা করেন,কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন। মুখ্য আলোচক হিসাবে আলোচনা করেণ,বিশিষ্ট কবি,গবেষক ও কথা সাহিত্যিক হোসেন উদ্দীন হোসেন, অধ্যাপক ডঃ কানাই সেন ও মারুফ হোসেন। 
“দেড়শ বছরে মধুসূদন” সম্পর্কে স্মারক বক্তৃতা করেন, ভারতের বিশিষ্ট কবি ও গবেষক, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক ড. কানাই সেন। 
স্মারক বক্তৃতার উপর আলোচনা করেন শহিদ আবুল কাসেম ডিগ্রী কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক, বিশিষ্ট গবেষক ও প্রাবন্ধিক বিভূতিভূষণ। আলোচনা করেন,সাতক্ষীরা দিবা-নৈশ কলেজের ভূগোল বিভাগের সহকারী অধ্যাপক বিশিষ্ট কবি ও প্রাবন্ধিক শুভ্র আহমেদ। সমকালীন বাংলা সাহিত্যে আলোচিত কথা সাহিত্যিক মধুসূদন একাডেমি পুরস্কার ২০২২ পেলেন, সমীরণ দাস। খ্যাতিমান ঔপন্যাসিক ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনায় ১৯৫৩ খ্রিস্টাব্দের ১০ জানুয়ারি জন্মগ্রহণ করেন। তাঁর পরিচিতি পাঠ করেন মধুসূদন একাডেমির নির্বাহী সদস্য কবি রিয়াজ লিটন। পুরস্কারপ্রাপ্ত সম্মানিত লেখকের হাতে সম্মাননা ক্রেস্ট,সনদপত্র ও নগদ অর্থ তুলে দেন অনুষ্ঠানের অতিথিবৃন্দ।বিশেষ অতিথির বক্তব্য রাখেন,বিশিষ্ট লেখক খুলনা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড.আবুল ফজল, বিশিষ্ট কবি ও কথা সাহিত্যিক চঞ্চল শাহরিয়ার।
দ্বিতীয় পর্বে,মধুসূদন একাডেমির সহ-সভাপতি ডাঃ আবুবকর সিদ্দিক-এর সভাপতিত্ব এবং মধুসূদন একাডেমির নির্বাহী সদস্য কবি রিয়াজ লিটনের সঞ্চালনায় স্বরচিত কবিতা আবৃতি করেন, পাঁজিয়া সমাজকল্যাণ সংস্থার পরিচালক কবি বাবুরালী গোলদার,কবি ও লেখক ইব্রাহিম রেজা,সমাজ কর্মী কবি মাহমুদা বেগম বিউটি,কবি তৃষা চামেলি, চারণ কবি বাবুল আহম্মেদ তরফদার,গাজী আবুবকর সিদ্দিকী, মলয় বিশ্বাস,আল মামুন পারভেজ,হোসাইন নজরুল হক, মহিত কুমার,অপু দেবনাথ,নজর উদ্দিন সানা, শহিদুল ইসলাম,আবু রায়হান,রকি মাহমুদ,শহিদুল ইসলাম, রামকৃষ্ণ সরকার,আতিয়ার রহমান,মকবুল মাহবুব, মামুন আজাদ, মনিরুজ্জামান প্রমূখ। অনুষ্ঠানে ভারতসহ জেলা উপজেলা থেকে উপস্থিত হন অসংখ্য কবি-লেখক, বিভিন্ন পেশার সুধিববৃন্দ। অনুষ্ঠানটি দুই বাংলার কবিদের মিলন মেলায় পরিনত হয়।    

এমএসএম / এমএসএম

ফেনীতে দুই শতাধিক অসহায় মানুষকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ

৩০ হাজার টাকায় শিশু বিক্রি, ইউএনওর হস্তক্ষেপে উদ্ধার

আত্রাইয়ে উপজেলা যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত

পাথারিয়া ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন চান সাবেক সভাপতি আব্দুল মমিন

সাংবাদিক আজিজুল হক পার্থের মায়ের ২য় মৃত্যুবার্ষিকী পালিত

বিলাইছড়িতে সরকারি খরচে আইনগত সহায়তা বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উৎসব শুরু

শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রশাসনের অভিযান: ড্রেজারসহ ৪ বোট ও ৭ বালুর গাদা জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা

টঙ্গীতে পোশাকশ্রমিকদের জন্য বিশেষ ওএমএস কর্মসূচির উদ্বোধন: ৫০০ শ্রমিক পেলো ৩০ টাকা কেজি দরে চাল

সিলেটের দুই সীমান্তে ১৪ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ

নিজ জন্মভূমি নেত্রকোণার কেন্দুয়ায় নন্দিত কথাসাহিত্যিক ড.হুমায়ুন আহমেদের জন্মবার্ষিকী উদযাপন

ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগ দুই নেতা গ্রেপ্তার

মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় এমপি সেলিমুজ্জামানের গাড়িসহ ১৫ যানবাহন ক্ষতিগ্রস্ত, আহত অর্ধশতাধিক