গোড়ানে ডেঙ্গু প্রতিরোধে কিশলয় সংসদের ধারবাহিক কর্মসূচীর উদ্বোধন
এডিস মশাবাহিত গ্রীষ্মমন্ডলীয় ডেঙ্গু ভাইরাস জনিত রোগ (ডেঙ্গু জ্বর) প্রতিরোধে খিলগাঁওয়ের গোড়ানে ধারাবাহিক নানা কর্মসূচী অভিযান—২০২২৩ শুরু হয়েছে। শুক্রবার বিকালে (৪ আগস্ট) দক্ষিণ গোড়ানে সামাজিক সংগঠন “কিশলয় সংসদ” এর উদ্যোগে এ অভিযান শুরু হয়। এদিন এলাকায় মশার ওষুধ ছিটানো, ডেঙ্গু ভাইরাস প্রতিরোধে মাইকিং, এলাকাবাসীর মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হলে কি কি করণীয়, ডেঙ্গু (এডিস) মশা ও লার্ভা নিধন পদ্ধতি, আক্রান্তরা কোন কোন তরল খাবার ও পানীয় সেবন করবেন, ডেঙ্গু মশা কিভাবে জন্মায় ও প্রতিরোধে কি কি করণীয় এ সকল তথ্য সংবলিত ১০০০ লিফলেট বিতরণ ও ডিএসসিসির পক্ষ থেকে কিশলয় সংসদকে দেওয়া ১৫ জন পরিচ্ছন্নতা কর্মী প্রতিটি বাড়ী, রাস্তা—অলি গলিতে জমে থাকা ময়লা আবর্জনা পরিস্কার কর্মসূচী পালন করা হয়।
মাসব্যাপি শুরু হওয়া এ অভিযান কর্মসূচীতে অংশগ্রহন করেন ডিএসসিসির বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের নির্বাহী প্রকৌশলী ও প্রকল্প পরিচালক প্রকৌ: ড. মোহাম্মদ সফিউল্লাহ সিদ্দিক ভূঁইয়া, ডিএসসিসির ২ নং ওয়ার্ড কাউন্সিলর মো. আনিসুর রহমান সরকার, কিশলয় সংসদের লস্কর রাসেল, ইমরান আহমেদ, সাইফুল ইসলাম, মাহমুদ, আরমান, ফারুক, ফয়সাল ও যুব সমাজ সহ এলাকার বরেণ্য ব্যক্তিবর্গরা।
এদিকে কর্মসূচী অব্যাহত রাখতে ডেঙ্গু প্রতিরোধে কিশলয় সংসদ নিজস্ব অর্থায়নে মশা নিধন কয়েককি মেশিন ও ওষুধ ক্রয় করেন। তাই কিশলয় সংসদের উদ্যোগে প্রতিদিন এসব কার্যক্রম অব্যাহত রাখতে ডিএসসিসির পক্ষ থেকে মশার ওষুধ ও পরিচ্ছন্নতাকর্মী সহায়তা দেওয়া হবে জানান প্রকৌ: ড. মোহাম্মদ সফিউল্লাহ সিদ্দিক ভূঁইয়া।
এমএসএম / এমএসএম
শ্রমিক আন্দোলনে অর্থায়নের অভিযোগ ভিত্তিহীন ও বানোয়াট: স্ট্যান্ডার্ড গ্রুপ
কারাগারে থেকেও ডেমরায় মাদক সাম্রাজ্য নিয়ন্ত্রণ করছে খিলগাঁওয়ে গ্রেপ্তার হওয়া নাঈম
ডেমরায় থানা কৃষক দল নেতা মমিনকে মধ্যরাতে বাসায় এসে প্রাণনাশের হুমকি
এনবিআরের বাধ্যতামূলক অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের পূনর্বহালের দাবি
৬৪ জেলায় তরুণদের জন্য এআই প্রশিক্ষণ উদ্যোগ: দক্ষ জনশক্তি গড়ার নতুন দিগন্ত
ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন নেতৃত্বকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী ইউনিয়নের শুভেচ্ছা ও অভিনন্দন
মোহাম্মদপুরে সিটি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে হামলা, ড্যাবের তীব্র নিন্দা
আদর্শ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
গার্মেন্টস আন্দোলনকারীদের উপর দমন পীড়নের তীব্র নিন্দা ও প্রতিবাদ জনিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের।
নাহারের অর্থায়নে চট্টগ্রামের বাঁশখালীতে আশ্রয়হীন ২৮ পরিবারকে নতুন ঘর দিল ছওয়াব
খামারবাড়ি থেকে মানিক মিয়া এভিনিউ পর্যন্ত স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ ও পরিচর্যা কর্মসূচি
‘পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব নিতে হবে’