ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ছানু, সাধারণ সম্পাদক বিপ্লব নির্বাচিত


আবিদ হাসান, হরিরামপুর photo আবিদ হাসান, হরিরামপুর
প্রকাশিত: ৫-৮-২০২৩ রাত ১০:৫০

মানিকগঞ্জ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সাধারণ সভা (২০২৩-২৫) নির্বাচনে পুনরায় সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম ছারোয়ার ছানু (দৈনিক জনকণ্ঠ) এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন এবং অতীন্দ্র চক্রবর্তী বিপ্লব (দৈনিক সমকাল)।

শনিবার বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে মানিকগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।পরে সন্ধ্যায় নির্বাচন কমিশন দৈনিক যুগান্তরের স্টাফ রিপোর্টার মতিউর রহমান আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন। সভাপতি পদে ২৯ ভোট পেয়ে গোলাম ছারোয়ার ছানু বিজয়ী হয়েছেন এবং নিকটতম প্রতিদ্বন্ধী জাহাঙ্গীর আলম বিশ্বাস (ডেইলিস্টার ) পেয়েছেন ২৪ ভোট। এছাড়া সাধারণ সম্পাদক পদে ৩১ ভোট পেয়ে অতীন্দ্র চক্রবর্তী বিপ্লব বিজয়ী হয়েছেন এবং নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. আকরাম হোসেন (বাংলাভিশন) পেয়েছেন ২০ ভোট।
নির্বাচনে অন্যন্য প্রার্থীদের মধ্যে সহ-সভাপতি পদে কাবুল উদ্দিন খান (বাংলাদেশ প্রতিদিন) পেয়েছেন ৩৮ ভোট ও মো. শাজাহান বিশ্বাস (নিউ এইজ) ৩৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাদের নিকটতম প্রতিদন্ধী মাহবুব আলম জুয়েল (সময় সংবাদ) ১৩ ভোট ও আহমেদ সাব্বির সোহেল (এনটিভি) ১৯ ভোট পেয়েছেন।
সহ সম্পাদক পদে রিপন আনসারী (গাজিটিভি) ৩৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদন্ধী আশরাফুল আলম লিটন(ডিবিসি) ১৬ ভোট পেয়েছেন।
প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মো. আকমল হোসেন ( অগ্নিবিন্ধু) ২৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্ধী খন্দকার সুজন (বার্তা২৪) ২৩ ভোট পেয়েছেন।
দপ্তর সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. আজিজুল হাকিম (মাইটিভি) ৩২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, নিকটতম প্রতিদ্বন্ধী মোহাম্মদ ইউসুফ আলী (চ্যানেল২৪) ২০ ভোট পেয়েছেন।
এছাড়া বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিতরা হলেন- যুগ্ম সম্পাদক মঞ্জুর রহমান (ইন্ডিপেন্ডেন্ট), কোষাধ্যক্ষ শাহিন তারেক (ইনকিলাব), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক জাহিদুল হক চন্দন (দীপ্ত টেলিভিশন)।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন দৈনিক কালেরকণ্ঠের প্রতিনিধি সাব্বিরুল ইসলাম সাবু, নির্বাচন কমিশন হিসেবে ছিলেন দৈনিক যুগান্তরের স্টাফ রিপোর্টার মতিউর রহমান এবং প্রথম আলোর প্রতিনিধি আব্দুল মোমিন।
এর আগে শনিবার সকালে জেলা পরিষদের মিলনায়তনে দ্বিবার্ষিক সাধারণসভা অনুষ্ঠিত হয়। উল্লেখ্য ৫৩ জন ভোটারই তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

এমএসএম / এমএসএম

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন মনোনয়নপত্র দাখিল করলেন রাষ্ট্রপতির ছোটভাই মির্জা ফয়সল আমীন

ইউপি নির্বাচনকে সামনে রেখে আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ

হাটহাজারী ডেঙ্গু প্রতিরোধে পরিছন্নতা অভিযান বাস্তবায়ন লক্ষ্যে পর্যায়লোচনা সভা

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে শ্রমিক ফেডারেশনের বিক্ষোভ

মিরপুর মাহমুদা চৌধুরী কলেজে একাদশ ও স্নাতক শ্রেণির নবীনবরণ অনুষ্ঠিত

মাদারীপুরে দেশীয় অস্ত্রসহ কিশোর আটক

পটুয়াখালীর বাউফলে হত্যা মামলার রায়ে স্বামী-স্ত্রী দন্ডিত

ঘোড়াঘাটে স্বামীকে ফিরে পেতে স্ত্রী-সন্তানের সংবাদ সম্মেলন

নোয়াখালীতে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মতবিনিময় সভায় জনস্রোত

ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান

সরাইল-নাসিরনগর-লাখাই মহাসড়কের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

লামায় জুমের জমিতে হাত-পা বাঁধা ব্যক্তির মরদেহ উদ্ধার: এলাকায় চাঞ্চল্য

কুষ্টিয়ায় বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা