ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

বকশীগঞ্জে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত


জামিল, জামালপুর photo জামিল, জামালপুর
প্রকাশিত: ৬-৮-২০২৩ দুপুর ১:২১
জামালপুরের বকশীগঞ্জে মাদক, জুয়া, নারী নির্যাতন, ইভটিজিং, অশ্লীলতা, বাল্যবিবাহ, সন্ত্রাস এবং জঙ্গীবাদ মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে বিট পুলিশিং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।বকশীগঞ্জ থানা পুলিশের উদ্যোগে শনিবার (৫ আগস্ট) বিকালে ধানুয়া কামালপুর ইউনিয়ন মাঠে সভাটি অনুষ্ঠিত হয়।
 
বিট পুলিশিং সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন জামালপুর জেলা পুলিশ সুপার জনাব মো. কামরুজ্জামান বিপিএম। বিশেষ অতিথি দেওয়ানগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুমন কান্তি চৌধুরী ও বকশীগঞ্জ থানার ওসি মো. সোহেল রানা। ধানুয়া কামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মশিউর রহমান লাকপতির সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন জেলা পরিষদ সদস্য জয়নাল আবেদিন, বীরমুক্তিযোদ্ধা আফসার আলী , বগারচর ইউপি চেয়ারম্যান মোসাদ্দেকুর রহমান প্রামানিক মাসুম ,বাট্রাজোর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মোখলেসুর রহমান জুয়েল তালুকদার প্রমুখ।
 
পুলিশ সুপার জনাব মো. কামরুজ্জামান বিপিএম বলেন, এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখতে বিট পুলিশের কার্যক্রমকে আরো জোড়দার করতে হবে। বিট পুলিশিং সেবার মাধ্যমে সামাজিক সমস্যা সমাধান করা সম্ভব। বিশেষ করে মাদক, জুয়া, বাল্যবিবাহ প্রতিরোধে আমাদের পুলিশ সর্বদায় প্রস্তুত রয়েছে। জেলা পুলিশ মাদক ও জুয়ার বিষয়ে কোন আপোষ করবে না। যেখানেই মাদক সেখানেই প্রতিরোধ করা হবে। কোন মাদক ব্যবসায়ীকে ছাড় দেওয়া হবে না। আমরা ৮ টি বিষয়কে সামনে নিয়ে কাজ শুরু করেছি। ৬০ দিনের টার্গেট করে আমরা লক্ষিত জায়গায় পৌঁছতে চাই।

এমএসএম / এমএসএম

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান