ঢাকা বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬

সরাইলে এক ব্যক্তির লাশ উদ্ধার


প্রবীর চৌধূরী রিপন photo প্রবীর চৌধূরী রিপন
প্রকাশিত: ৪-৮-২০২১ দুপুর ৪:৫০

সরাইলে জলিল মিয়া (৩২) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। আজ বুধবার (৪ ‍আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে সরাইল-অরূয়াইল সড়কের চুন্টার লোপাড়া এলাকা থেকে লাশটি উদ্ধার করেছে সরাইল থানা পুলিশ। পরিবারের দাবি, জলিলকে হত্যা করে লাশটি ফেলে রাখা হয়েছে। জলিল চুন্টা ইউনিয়নের লোপাড়া গ্রামের আব্দুল লতিফের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, লোপাড়া গ্রামের জলিল নদীতে মাছ ধরে বিক্রি করত। এছাড়া মাঝেমধ্যে অন্যের কাজও করত। সম্প্রতি জলিল ঘাগড়াজোর গ্রামের আশিদ মিয়ার মেয়েকে বিয়ে করেছেন। গত বৈশাখ মাসে ধান বনের (খের) বিষয় নিয়ে আশিদ মিয়ার সাথে তার চাচাতো ভাইদের সংঘর্ষ ও মামলা-মোকদ্দমার ঘটনা ঘটে। ঘটনাগুলো নিষ্পত্তিও হয়েছে। আজ ভোরে সরাইল-অরূয়াইল সড়কে চলাচলকারী যাত্রী ও পথচারীরা সড়কের পাশে জলিলের লাশ পড়ে থাকতে দেখেন। বিষয়টি জানাজানি হলে এলাকার লোকজন ঘটনাস্থলে হাজির হন। জলিলের পিতা আব্দুল লতিফ ছেলের লাশ চিনতে পেরে চিৎকার দিয়ে ওঠেন। পরে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এমএসএম / জামান

তাহিরপুর সীমান্তে ভারত থেকে চোরাইভাবে কয়লা আনতে গিয়ে মাটি ধসে ১ যুবকের মৃত্যু।

ডিবি পুলিশের হাতে অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা

আদমদীঘিতে জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক হুইল চেয়ার বিতরণ

পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান

শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়: তত্ত্বাবধায়কের অপসারণ দাবি

জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার

নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক

অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন

রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বর্ণাঢ্য আয়োজনে মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

মান্দায় পুকুরের পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু