সাংবাদিক নাদিম হত্যা মামলার বাবুসহ ৫ আসামির জামিন নামঞ্জুর
সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যা মামলার প্রধান আসামি মাহমুদুল আলম বাবুসহ ৫ জনের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। এ নিয়ে ৩য় বারের মতো আসামিদের জামিন আবেদন নামঞ্জুর করা করেন,
সোমবার (৭ আগস্ট) বেলা সাড়ে ১২টার দিকে জামালপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক তানভীর আহম্মেদ এ জামিন আবেদন নামঞ্জুর করেন।
এ বিষয়ে মামলার বাদীপক্ষের আইনজীবী ইউসূফ আলী জানান, সাংবাদিক নাদিম হত্যা মামলায় এ পর্যন্ত জেলহাজতে রয়েছে ১৭ আসামি। এদের মধ্যে প্রধান আসামি মাহমুদুল আলম বাবু, মকবুল হোসেন, জাকিরুল, রেজাউল ও মনিরুজ্জামানের পক্ষে জামিনের আবেদন করা হয়। বাদী ও বিবাদীপক্ষের আইনজীবীর বক্তব্য শুনে তাদের জামিন আবেদন নামঞ্জুর করেন বিচারক। এ নিয়ে ৩য় বারের মতো আসামিদের জামিন আবেদন নামঞ্জুর করা করেন।
উল্লেখ্য, গত ১৪ জুন কাজ শেষে বাড়ি ফেরার পথে বকশিগঞ্জের পাটহাটি এলাকায় হামলার শিকার হন সাংবাদিক গোলাম রব্বানী নাদিম। ১৫ জুন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় ১৭ জুন নিহত নাদিমের স্ত্রী বাদী হয়ে ইউপি চেয়ারম্যান বাবুসহ ২২ জনের নামে বকশিগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় আরো ২০ থেকে ২৫ জনকে অজ্ঞাত আসামি করা হয়।
এমএসএম / এমএসএম
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
Link Copied