ঢাকা রবিবার, ১৭ মে, ২০২৬

করোনা ভাইরাস প্রতিরোধে ‘ভ্যাপার এবং টুএমএম’ পদ্ধতি আবিষ্কারের দাবি


হাবিবুর রহমান মাসুদ, কলাপাড়া photo হাবিবুর রহমান মাসুদ, কলাপাড়া
প্রকাশিত: ৪-৮-২০২১ বিকাল ৬:৪০

করোনা ভাইরাস প্রতিরোধে ‘ভ্যাপার এবং টুএমএম’ পদ্ধতি আবিষ্কারের দাবি করছেন গবেষক ও স্থানীয় ব্যবসায়ী হাসনুল ইকবাল। ভ্যাপার সিস্টেম পদ্ধতি ব্যবহার করে ইতোমধ্যে সফলতাও পেয়েছেন অনেকে। কম খরচে এই সিস্টেম ব্যবহার করে করোনা থেকে সুরক্ষার এ পদ্ধতি আবিষ্কারের দাবি তার।

ভ্যাপার সিস্টেম কার্যকরও হয়েছে বলে দাবি করছেন তিনি। ব্রিটিশ পাপেল বন্ড নামে একটি  কোম্পানি  তার সাথে যোগাযোগ করে বিষয়টি নিয়ে কাজ করতে ইচ্ছা পোষণ করেছে এবং ব্রিটিশ স্বাস্থ্য অধিদপ্তরও তার সাথে যোগাযোগ করেছে বলেও দাবি হাসনুল ইকবালের। 

তিনি জানান, মাইক্রোসফটের কর্ণধার বিল গেটস লিংটিনের মাধ্যমে করোনা ভাইরাস প্রতিরোধে আইডিয়া শেয়ার করার প্রস্তাবনা পাঠানোর জন্য স্ট্যাটাস দেন সামাজিক যোগাযোগমাধ্যমে। লিংটিনে বিল গেটসের স্ট্যাটাস পেয়ে রুমওয়াইজ এন্টিবায়োটিক ভ্যাপার সিস্টেম আইডিয়া শেয়ার করেন হাসনুল ইকবাল। এক বছর পরে হুবহু প্রস্তাবনা পাঠান ইংল্যান্ড প্রবাসী সাদিয়া খানম এবং এতে তিনি সফল হন।

তবে হাসনুল ইকবালের দাবি, রুমওয়াইজ এন্টিবায়োটিক ভ্যাপার সিস্টেম পরামর্শ তারই ছিল। ইংল্যান্ড প্রবাসী সাদিয়া খানম তার আইডিয়ায় সফলতা পেয়েছেন। তবে হাসনুল ইকবালের ভাষায়, সাদিয়া খানম তারই আইডিয়া হুবহু কপি করেছেন। ন্যাশনাল হেল্থ সার্ভিস ইংল্যান্ড (এনএইচএসই) এ পদ্ধতিকে স্বীকৃতি দিয়েছে।

হাসনুল ইকবাল জানান, ২০২০ সালের শুরুর দিকে বিশ্বব্যাপী করোনা ভাইরাস ছড়াতে শুরু করলে মাইক্রোসফটের কর্ণধার বিল গেটস লিংটিনের মাধ্যমে বিশ্ববাসীর কাছে করোনা ভাইরাস প্রতিরোধ আইডিয়া শেয়ার করার জন্য প্রস্তাব করে স্ট্যাটাস দেন। সেখানে রুমওয়াইজ এন্টিবায়োটিক ভ্যাপার সিস্টেমের আইডিয়া তারই। তার আইডিয়া কপি করে এতদিন কাজ করে সেটিই নিজের বলে প্রস্তাব করেছেন সাদিয়া খানম, যার অনেক প্রমাণ তার কাছে রয়েছে। তবুও সে সফল হওয়ায় তাকে ধন্যবাদ জানিয়েছেন ব্যবসায়ী হাসনুল ইকবাল।

তিনি আরো বলেন, ইংল্যান্ড জাতীয় স্বাস্থ্য সংস্থাকে বিষয়টি লিখিত আকারে জানিয়েছেন । পরবর্তীতে (এসএএইচএসই) পুরো বিষয়টি জানার জন্য আগ্রহ প্রকাশ করে তার সাথে যোগাযোগ রাখছে।

১৯৮০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মার্কেটিংয়ে অনার্স পাস করে হাসনুল ইকবাল বিদেশে পাড়ি জমান। প্রথমে সুইডেন ‍এবং পরে ইংল্যান্ড ছিলেন। দীর্ঘ বছর চাকরি শেষে দেশে ফিরে এসে কুয়াকাটা পর্যটনে বিনিয়োগ করেন। পাশাপাশি গবেষণা প্রতিষ্ঠান ‘এগ্রি ফর নেক্সট সিভিলাইজেশন’ (এনএসসি)-এর ব্যানারে বিভিন্ন বিষয়ের ওপর গবেষণা করতে থাকেন। করোনা ভাইরাস পৃথিবীতে ছড়াতে শুরু করলে তিনি এটির প্রতিষেধকসহ মানবদেহে প্রবেশ ঠেকাতে গবেষণা করেন। 

হাসনুল ইকবাল করোনা ভাইরাস প্রতিরোধে রুমওয়াইজ এন্টিবায়োটিক ভ্যাপার সিস্টেমের পর ‘টুএমএম’ ফরমালিন চুইংগাম পদ্ধতি আবিষ্কার করেন। টুএমএম পদ্ধতি বিষয়ে আমেরিকান নাসা, জাপান ও ইংল্যান্ডকে প্রস্তাবনা পাঠান। ইতোমধ্যে ইংল্যান্ডভিত্তিক ‘পাপেলবন্ড’ কোম্পানি বিষয়টি নিয়ে ভাবতে শুরু করেছে এবং তার সাথে যোগাযোগ শুরু করেছে- এমনটাই দাবি করেছেন হাসনুল ‍ইকবাল। তিনি জানান, কম খরচে তার এই উদ্ভাবনটি কাজে লাগালে মানবদেহে করোনা ভাইরাস প্রবেশ ঠেকাতে পারবে বলে তার বিশ্বাস।

এমএসএম / জামান

আত্রাইয়ে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক ও সড়ক অগ্রাধিকার নির্ধারণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

ঘোড়াঘাটে গলাকাটা মরদেহ উদ্ধার

নবীগঞ্জে দিনদুপুরে পিস্তল ও রামদা দেখিয়ে একই দিনে দুই শিক্ষিকার স্বর্ণালঙ্কার ছিনতাই

‎কুতুবদিয়ায় প্রেমিকের বাড়ির সামনে বিষপান: চিকিৎসাধীন অবস্থায় প্রেমিকার মৃত্যু

যশোরে ‘মামলাবাজ’ চক্রের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

মহেশখালীতে মাদকবিরোধী মোবাইল কোর্ট, যুবকের কারাদণ্ড

কুড়িগ্রামে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

পাঁচবিবিতে হয়রানিমূলক মামলার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন

রাঙ্গামাটিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অল্পের জন্য প্রাণে বেঁচে গেল ৩৮ জন যাত্রী

গোপালগঞ্জে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত

‎কুতুবদিয়ায় একদিনেই পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

পাঁচবিবিতে বোর ধান চাল সংগ্রহের উদ্বোধন

পূর্বধলায় আলোচিত ধর্ষণকাণ্ড: ভুক্তভোগী পরিবারের পাশে দাঁড়াল পুলিশ ও জনপ্রতিনিধিরা