প্রস্তাবিত সাইবার সিকিউরিটি আইন সংশোধনের দাবিতে আইন মন্ত্রী বরাবর জাতীয় সাংবাদিক সংস্থার প্রস্তাব
৮ ই আগস্ট ২০২৩ ইং তারিখে রাজধানীর চৌধুরী মলস্থ জাতীয় সাংবাদিক সংস্থার প্রধান কেন্দ্রীয় কার্যালয় জরুরী মিটিংয়ের আয়োজন করা হয়। উক্ত মিটিংয়ে গত ৭ই আগস্টের এবার সিকিউরিটি আইনের সংশোধনীয় প্রস্তাবে সর্ব সম্মতি ক্রমে নিম্নের প্রস্তাব গৃহীত হয়।
গৃহীত প্রস্তাবে উক্ত আইন প্রসঙ্গে জাতীয় সাংবাদিক সংস্থার নির্বাহী কমিটির সিদ্ধান্ত মোতাবেক,সংগঠনের ১০ সদস্যের প্রতিনিধি দল আইন মন্ত্রীর সঙ্গে মত বিনিময়ে আগ্রহ প্রকাশ করে । মানহানির অপরাধে সর্বোচ্চ জরিমানার পরিমাণ ২৫ লক্ষ টাকা যা একজন গণমাধ্যম কর্মীর জন্য অবিবেচনাসুলভ। সাংবাদিকদের জন্য সংবাদ প্রকাশে এটা একটা মানসিক চাপ সৃষ্টি করবে, ফলে স্বাধীন ভাবে গণমাধ্যমকর্মীরা তাদের মত প্রকাশ করতে পারবে না।
মানহানির জন্য দন্ড তুলে শুধু জরিমানা ধার্য করা হয়েছে এবং জামিনযোগ্য করা হয়েছে। আসলে কী এর ফলে এই আইনের অপপ্রয়োগ বন্ধ হবে? আবার জরিমানার টাকা না দিতে পারলে তাকে ৩ মাসের সাজা ভোগ করতে হবে। অধিকাংশ সংবাদকর্মীরা বেতন পান না আবার তাদের জরিমানার বিধানরাখা কতোটা যৌক্তিক? অধিকাংশ সাংবাদিক জরিমানার টাকা দিতে ব্যর্থ হয়ে জেলে যেতে যাবে।
২১ ধারায় সৃজনশীল লেখকদের লেখা এই আইনে বাধাগ্রস্ত হবে কেননা কোনটা প্রোপাগান্ডা কোনটা অপপ্রচার এইটা মাথায় রেখে লেখা বা গবেষণা করা দুরূহ। আগামী সেপ্টেম্বরে বিলটি পাসের পূর্বে বিভিন্ন সাংবাদিক সংগঠনের সাথে আইনমন্ত্রী মহোদয়ের বসা উচিত বলে মনে করেন সাংবাদিকরা।
এমএসএম / এমএসএম
শ্রমিক আন্দোলনে অর্থায়নের অভিযোগ ভিত্তিহীন ও বানোয়াট: স্ট্যান্ডার্ড গ্রুপ
কারাগারে থেকেও ডেমরায় মাদক সাম্রাজ্য নিয়ন্ত্রণ করছে খিলগাঁওয়ে গ্রেপ্তার হওয়া নাঈম
ডেমরায় থানা কৃষক দল নেতা মমিনকে মধ্যরাতে বাসায় এসে প্রাণনাশের হুমকি
এনবিআরের বাধ্যতামূলক অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের পূনর্বহালের দাবি
৬৪ জেলায় তরুণদের জন্য এআই প্রশিক্ষণ উদ্যোগ: দক্ষ জনশক্তি গড়ার নতুন দিগন্ত
ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন নেতৃত্বকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী ইউনিয়নের শুভেচ্ছা ও অভিনন্দন
মোহাম্মদপুরে সিটি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে হামলা, ড্যাবের তীব্র নিন্দা
আদর্শ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
গার্মেন্টস আন্দোলনকারীদের উপর দমন পীড়নের তীব্র নিন্দা ও প্রতিবাদ জনিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের।
নাহারের অর্থায়নে চট্টগ্রামের বাঁশখালীতে আশ্রয়হীন ২৮ পরিবারকে নতুন ঘর দিল ছওয়াব
খামারবাড়ি থেকে মানিক মিয়া এভিনিউ পর্যন্ত স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ ও পরিচর্যা কর্মসূচি
‘পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব নিতে হবে’