বিজয়নগরে লকডাউন বাস্তবায়নে মাঠে উপজেলা প্রশাসন
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের আমতলী বাজার, চান্দুরা বাজারসহ বিভিন্ন স্থানে সরকারি কঠোর বিধিনিষেধ ও নির্দেশনা বাস্তবায়ন করতে বুধবার (৪ আগস্ট) অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাবেয়া আসফার সায়মা।
এ সময় মোবাইল সরকারি নির্দেশ অমান্য করে দোকান খোলা রাখায় এবং মাস্কবিহীন অযথা বাইরে ঘোরাফেরা করায় সংক্রামক ব্যাধি (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন ২০১৮-এর ২৫(১)(খ) ধারা লঙ্ঘনের কারণে ২৫(২) ধারার বিধানবলে ৪টি মামলায় ৪ ব্যক্তিকে ৩৭০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। মোবাইল কোর্টের অভিযানকালে সেনাবাহিনীর সদস্যরা তার সাথে ছিলেন।
অভিযানে জনগণকে সরকারি নির্দেশনা সম্পর্কে সচেতন করা, স্বাস্থ্যবিধি মেনে সব সময় মাস্ক পরিধান করাসহ অনুমোদন ব্যতীত যানবাহন বের না করা এবং জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে না বের হওয়ার জন্য সতর্ক করেন তিনি।
এমএসএম / জামান
তাহিরপুর সীমান্তে ভারত থেকে চোরাইভাবে কয়লা আনতে গিয়ে মাটি ধসে ১ যুবকের মৃত্যু।
ডিবি পুলিশের হাতে অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা
আদমদীঘিতে জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক হুইল চেয়ার বিতরণ
পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান
শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা
ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়: তত্ত্বাবধায়কের অপসারণ দাবি
জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার
নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক
অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন
রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বর্ণাঢ্য আয়োজনে মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন