ঈশ্বরদীতে বালু ধ্বসে দুই শিশুর মৃত্যু
পাবনার ঈশ্বরদীতে বালুর নিচে চাপা পড়ে কোমলমতি দুই স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। সোমবার (০৭ আগস্ট) ঈশ্বরদী উপজেলার সাঁড়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের বালু ব্যবসায়ী মারুফ হোসেন এর বালুর খামালের বালুর নিচে চাপা পড়ে তাদের মৃত্যু হয় বলে পুলিশ কর্মকর্তারা জানান।
নিহত দুই শিশুর বাড়ি একই ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের পাথর পাড়া এলাকায়।
নিহতরা হলো-আশরাফুল মাঝির ছেলে হিমেল হোসেন (১০) ও একই এলাকার আছান আলীর ছেলে হোসাইন (১২)। নিহত হিমেল সাঁড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণি ও হোসাইন দ্বিতীয় শ্রেণির ছাত্র।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে স্কুল ছুটির পর ওই দু’শিশু স্থানীয় বালু ব্যবসায়ী মারুফ হোসেনের বালুর খামালে খেলা করছিলেন। এক পর্যায়ে বালুর বড় স্তূপ ধসে তাদের উপর চাপা পড়লে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
সন্ধ্যা পার হলেও বাড়িতে ফিরে না আসায় পরিবারের লোকজন তাদের খুঁজতে থাকে। এক পর্যায়ে সন্ধ্যা ৭ টার দিকে বালুর নিচ থেকে তাদের উদ্ধার করা হয়।
জানতে চাইলে বালু ব্যবসায়ী মারুফ হোসেন বলেন, ওই দুই শিশু আমার বালুর খামালের পাশে খেলা করছিল। বৃষ্টি দেখে ওই দুই শিশু বালুর খামালে গিয়ে বালু গর্ত করে বসে ছিল। পরে বৃষ্টির পানিতে বালু ধসে তাদের উপর পড়ে।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
অপরদিকে স্থানীয়রা অভিযোগ করেন, মারুফ অবৈধভাবে পদ্মা নদী থেকে বালু উত্তোলন করে সেখানে স্তূপ করে। ওই বালুর কাছে খেলা করার সময় বালুর স্তূপ তাদের উপর ধ্বসে পড়লে তারা মারা যায়।
এ বিষয়ে সাঁড়া ইউনিয়ন পরিষদেও চেয়ারম্যান এমদাদুল হক রানা সরকার বলেন, ঘটনা শুনে আমি হাসপাতালে গিয়েছিলাম। দেখি দু’টি শিশুই মারা গেছে। ঘটনাটি খুবই দুঃখজনক বলেও মন্তব্য করেন তিনি।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) হাসান বশির বিষয়টি নিশ্চিত করেছেন।
এমএসএম / এমএসএম
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি