পাবনায় দুই মাদক ব্যবসায়ীকে ১০ বছর কারাদন্ড
পাবনায় মাদক মামলায় সদর উপজেলার গয়েশপুরের দু’জনের প্রত্যেককে ১০ বছর করে সশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরো ১ বছরের কারাদন্ড দেয়া হয়েছে।
মঙ্গলবার (০৮ আগস্ট) দুপুরে পাবনার বিশেষ জজ আদালতের ( জেলা জজ) বিচারক আহসান তারেক এই রায় ঘোষণা করেন।
দন্ডপ্রাপ্তরা হলেন-পাবনা সদর উপজেলার গয়েশপুর-নিকারীপাড়ার ইয়াকুব আলীর ছেলে সাদ্দাম হোসেন (৩০) এবং একই এলাকার আব্দুল আলিমের ছেলে শরিফুল ইসলাম (২৪)। রায় ঘোষণার সময় আমামিরা আদালতে উপস্থিত ছিলেন।
মামলা সূত্রে জানা যায়, পুলিশ গয়েশপুরের নিকারীপাড়া থেকে ২০১৮ সালের ২০ জানুয়ারি মাদক ব্যবসার অভিযোগে সাদ্দাম হোসেন এবং শরিফুল ইসলামকে হাতেনাতে আটক করে। এসময় তাদের কাছ থেকে ১ হাজার পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আদালতে আসামিদের পক্ষে ছিলেন অ্যাডভোকেট আইয়ুব খান খোকন এবং রাষ্ট্রপক্ষে ছিলেন বিশেষ পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট দেওয়ান মজনুল হক।
এমএসএম / এমএসএম
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি