ঢাকা সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬

কর্ণফুলী নদীর তীব্র স্রোতে ফেরীরপল্টুন ক্ষতিগ্রস্থ, চন্দ্রঘোনায় ফেরী চলাচল বন্ধ


অর্ণব মল্লিক, কাপ্তাই photo অর্ণব মল্লিক, কাপ্তাই
প্রকাশিত: ৮-৮-২০২৩ দুপুর ৪:১২
টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কর্ণফুলী নদীতে স্রোত বেড়ে গেছে। এদিকে নদীর তীব্র পানির স্রোতে ক্ষতিগ্রস্থ হয়েছে চন্দ্রঘোনা ফেরীঘাটের পল্টুন। যার কারণে গতকাল মঙ্গলবার থেকে বন্ধ রয়েছে ফেরী পারপার। মঙ্গলবার (৮ আগষ্ট) চন্দ্রঘোনা ফেরীঘাটে সরজমিনে গিয়ে দেখা যায় ফেরীঘাটের রাইখালী অংশে এই ঘটনা ঘটেছে। 
 
এবিষয়ে রাঙামাটি সড়ক ও জনপদ বিভাগের সহকারি প্রকৌশলী (যান্ত্রিক) রনেল চাকমা বিষয়টি নিশ্চিত করে জানান, টানা বর্ষণে কর্ণফুলী নদীতে স্রোত বেড়ে যাওয়ার ফলে ফেরীঘাটের পল্টুন গত সোমবার বিকালে ক্ষতিগ্রস্থ হয়। আমাদের ফেরীঘাটের পল্টুন গুলো যেখানে বাঁধা থাকে সেখানে দুইটি পিলার কর্ণফুলী নদীর তীব্র স্রোতে উপড়ে যায়। এবং গ্যাং ওয়ে ব্রীজের নিচে দুইটি চাকা গুলো ক্ষতিগ্রস্থ হয়। ভেঙে যাওয়াতে এগুলো কিন্তু ওয়েরলিং ছাড়া ঠিক করা সম্ভব হবেনা। গতকাল সোমবার আমরা চেষ্টা করেছিলাম এটি মেরামত করতে কিন্তু জোয়ারের পানির স্রোতেও এগুলো ঠিক করা সম্ভব হয়নি এবং বৈরি আবহাওয়া অনুকুলে না আসলে আসলে এটা ঠিক করা সম্ভব হচ্ছেনা। তবে মঙ্গলবার পজিশনিং করা হয়েছে, নদীর পরিবেশ ঠিক থাকলে ওর্য়েলিং এর দিকে যাবো। যার কারণে আপাতত ফেরী চলাচল বন্ধ রাখা হয়েছে। তবে ইমারজেন্সি ক্ষেত্রে ফেরী হয়তো চালানো হতে পারে তবে সেটা অনেকটা ঝুঁকিপূর্ণ হবে বলে তিনি জানান।

এমএসএম / এমএসএম

দুর্গাপুরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে ৫৩তম গ্রীষ্মকালীন  ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

ঘোড়াঘাটে ৫৩ পরিবারের জন্য বরাদ্দকৃত বিল শর্ত ভেঙে তৃতীয় পক্ষকে ইজারা

খুলনা সিটি কর্পোরেশনের ৬০১ কোটি টাকার বাজেট ঘোষনা

​জামাত-বিএনপি দুই ভাইয়ের ক্ষমতার দাপটে সিআরবিসিতে বৃদ্ধের দোকান ভাঙচুর

নড়াইলে সর্বজনীন পেনশন মেলা অনুষ্ঠিত

কুড়িগ্রামে গোডাউন ভেঙে শতাধিক বস্তা সার লুট হওয়ার অভিযোগ

ধর্ষণ চেষ্টা মামলার আসামী জামিনে বেড়িয়ে এসে বাদীকে হত্যা চেষ্টা

কুড়িগ্রামে পুকুরে ডুবে খালাতো ভাইবোনের মৃত্যু

পেকুয়ায় দুই দফা হামলার পর বৃদ্ধের মৃত্যু

শালিখায় বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

অভয়নগরে বাগান থেকে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার

কোনাবাড়িতে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও এক শিক্ষার্থীর মৃত্যু